By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইন্টারনেটের ধীরগতিতে ক্ষতিগ্রস্ত আইটি ব্যবসা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ইন্টারনেটের ধীরগতিতে ক্ষতিগ্রস্ত আইটি ব্যবসা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইন্টারনেটের ধীরগতিতে ক্ষতিগ্রস্ত আইটি ব্যবসা

Last updated: 2024/08/01 at 10:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সংযোগ চালু করা হলেও ধীর গতির কারণে বেশিরভাগ সফটওয়্যার, আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়েছে।

প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের কাজ চালানোর জন্য প্রয়োজনের তুলনায় ইন্টারনেটের গতি অনেক কম। এ কারণে তাদের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যহারে কমার পাশাপাশি বাড়ছে পরিচালন খরচ।

সংশ্লিষ্টদের মতে, ইন্টারনেট চালুর পর থেকে উৎপাদনশীলতা প্রায় ৫০ শতাংশ কমেছে।

তারা আরও বলছেন, প্রাথমিকভাবে কয়েকদিনের জন্য ইন্টারনেট বন্ধ ও বর্তমানে কম গতির ইন্টারনেটের কারণে বিদেশি গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ইন্টারনেটের গতি গুরুত্বপূর্ণ।

এই অস্থিতিশীলতা আইটি প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান চুক্তিগুলোকে হুমকিতে ফেলেছে। ভবিষ্যতে ব্যবসা হারানোর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। গ্রাহকরা কাজের জন্য নিরবচ্ছিন্ন সংযোগের দাবি করছেন।

বিশ্বব্যাপী ব্যাক অফিস ও লাইভ সাপোর্ট দেওয়া প্রতিষ্ঠান এএসএল বিপিওর প্রধান নির্বাহী জায়েদ উদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেটের এমন গতিতে গ্রাহকরা খুশি নন।’ তিনি আরও বলেন, ‘বিদেশি গ্রাহকরা সব সময় জানতে চাচ্ছেন সবকিছু কখন স্বাভাবিক হবে।’

তিনি জানান, তার প্রতিষ্ঠানের কর্মীরা নির্ধারিত কাজগুলো যথাসময়ে শেষ করতে হিমশিম খাচ্ছেন। এটি তাদের উৎপাদনশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘ইন্টারনেটের কম গতির কারণে আইটি প্রতিষ্ঠানগুলো ফাইল পাঠানো ও ডাউনলোডে সমস্যার পড়ছেন।’

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও একে কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষাপটে সরকার গত জুলাইয়ে ১০ দিনেরও বেশি মোবাইল ইন্টারনেট ও পাঁচ দিন ব্রডব্যান্ড বন্ধ রাখে।

গত ২৪ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট ও ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের কঠোর বিধিনিষেধের কারণে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘রপ্তানি বা স্থানীয় বাজার যাই হোক না কেন ইন্টারনেটের ধীরগতির কারণে প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ ‘আজকের পরিস্থিতিতে ক্লাউড-ভিত্তিক উন্নয়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দক্ষতার সঙ্গে কাজ করার জন্য বেশি ব্যান্ডউইথ দরকার।’

‘প্রায় সব আইটি প্রতিষ্ঠান তাদের কাজে প্রয়োজনের তুলনায় কম গতির ইন্টারনেট পাচ্ছেন,’ যোগ করেন তিনি।

গত দুই বছর ধরে চাপে থাকা সফটওয়্যার ও আইটি সেবার রপ্তানি এ বছর ২০ থেকে ৩০ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ফাহিম মাশরুর।

সফটওয়্যার প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির ডেইলি স্টারকে বলেন, ‘পেশাগত কাজের জন্য যে গতির ইন্টারনেট প্রয়োজন তার ধারেকাছেও নেই। আমাদের উন্নয়ন ও দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

মোবাইল ইন্টারনেট দিয়ে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছি না,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) বা ব্রডব্যান্ড ইন্টারনেটে তা ব্যবহার করতে পারলেও ফাইল শেয়ারিং করা যাচ্ছে না। বিদেশি গ্রাহকদের কাছে বিব্রত হচ্ছি।’

প্রায় ১৫ লাখ মানুষ ই-কমার্স ব্যবসার জন্য ফেসবুক ব্যবহার করেন জানিয়ে তিনি বলেন, ‘ফেসবুক বন্ধ ও ধীরগতির ইন্টারনেটের কারণে এসব মানুষের দৈনিক আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট August 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্ত্রীর পরকীয়া: কীটনাশক পানে প্রাণ গেল গৃহবধূর
Next Article যশোরের রাজপথে বাবা- মায়েরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 3 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 4 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?