By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইবি শিক্ষিকাকে কটূক্তি করায় কর্মচারী বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ইবি শিক্ষিকাকে কটূক্তি করায় কর্মচারী বরখাস্ত
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ইবি শিক্ষিকাকে কটূক্তি করায় কর্মচারী বরখাস্ত

Last updated: 2023/05/17 at 7:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কুষ্টিয়া প্রতিনিধি : বাসার ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই) সমস্যা সমাধানের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষিকাকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুক্তভোগী শিক্ষিকা উম্মে সালাম লুনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। অপরদিকে অভিযুক্ত কর্মচারী জে এম ইলিয়াস (ইলিয়াস জোয়ার্দার) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান। এদিকে ওই শিক্ষিকার স্বামীর পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন বরখাস্ত হওয়া কর্মচারী ইলিয়াস। এ নিয়ে সোমবার (১৬ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করেছেন। অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষিকা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে উম্মে সালমা লুনার বাসায় ইন্টারনেট সংযোগের সমস্যা হওয়ায় আইসিটি সেলের নেটওয়ার্ক টেকনিশিয়ান ইলিয়াসকে ফোন দেন তিনি। প্রথম দিনে তার ফোন রিসিভ না করলেও গত শনিবার (১৩ মে) লুনার বাসার রাউটারটি রিসেটাপ করে দেন ইলিয়াস। পরে লুনা তার রাউটারের পাসওয়ার্ট জানার জন্য ইলিয়াসকে কল দিলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন ইলিয়াস। এ সময় তিনি বলেন, ‘একজন শিক্ষকের কী কারণে ইন্টারনেট লাগে?’ এছাড়া তিনি স্থানীয় প্রভাব দেখিয়ে তাকে হুমকিও দেন বলে অভিযোগ করেন শিক্ষিকা লুনা। এ সহকারী অধ্যাপক বলেন, ‘তিনি (ইলিয়াস) আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছেন এবং হুমকি দিয়েছেন। আমি আইন অনুযায়ী তার বিচার চাই। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত কর্মচারী ইলিয়াসকে সোমবার (১৫ মে) সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এছাড়া এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান। এদিকে শিক্ষিকার স্বামী জাহাঙ্গীর আলম ফোন দিয়ে ইলিয়াসকে কয়েক দফায় হুমকি প্রদান করেছেন বলে পাল্টা অভিযোগ ইলিয়াসের। তিনি বিদ্যুৎ ও জ্বলানি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে দাবি করেন ইলিয়াস। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিয়েছেন তিনি। স্বামী কর্তৃক ইলিয়াসকে হুমকির বিষয়ে অধ্যাপক লুনা বলেন, ‘আমার স্বামী বিষয়টি সমাধানের জন্য ইলিয়াসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাকে কোনো হুমকি দেননি তিনি। অভিযুক্ত ইলিয়াস জোয়ার্দার সংবাদ সম্মেলনে তার ওপর আনা অভিযোগ মিথ্যা দাবি করেন। পাশাপাশি তাকে হুমকির বিষয়টি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে তিনি বলেন, আমি শনিবার (১৩ মে) আবাসিক ভবনের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উম্মে কুলসুম লুনা ম্যাডামের বাসায় ওয়াইফাইয়ের সমস্যার সমাধান করে দিয়ে আসি। আবার পর দিন বিকালে ম্যাডাম আমাকে ফোন করেন। সন্ধ্যায় ম্যাডামের বাসায় স্বশরীরে উপস্থিত হয়ে ওয়াইফাই সংযুক্ত করে ম্যাডামকে বুঝিয়ে দিই। ইতোমধ্যেই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ডেপুটি সেক্রেটারি জাহাঙ্গীর আলম নামের এক লোক আমাকে ফোন দিয়ে হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যাওয়া, চাকরিচ্যুত করা, মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমার ক্ষতিসাধন করাসহ ডিবি পুলিশ দিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। তিনি আরও জানান, ১৪ তারিখে এক নাম্বার থেকে আমার মোবাইল ফোনে কল করে আমাকে একাধিকবার হুমকি দেন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমি ও আমার পরিবার ভয় পেয়ে ১৪ তারিখ রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে নিরাপত্তার আবেদন করি। এমতাবস্থায় ১৫ তারিখ সন্ধ্যায় কিছু অজ্ঞাত বহিরাগত ব্যক্তি প্রশাসন ভবনের আমবাগানে আমাকে হামলার চেষ্টা করে। এবং ১৬ তারিখ ভোর রাতে জাহাঙ্গীর আলম পুনরায় অনলাইনে ফোন দিয়ে বলে তোর চাকুরি খেয়েছি আন্দোলন করবি না? আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মচারীর অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকার স্বামি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ডেপুটি সেক্রেটারি জাহাঙ্গীর আলম বলেন, হুমকির বিষয়টি সত্য। প্রশাসন কোনো শাস্তি দিলে আমি মাথা পেতে নেব।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে শিক্ষকের পিটুনিকে ছাত্রী অজ্ঞান
Next Article বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 47 minutes ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?