By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
কুষ্টিয়া

ইবি শিক্ষিকার গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

Last updated: 2023/02/12 at 11:20 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 

কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকার গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা গেছে পার্শ্ববর্তী এলাকার এক স্কুলছাত্রী। স্থানীয়দের মতে গাড়িটি ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথীর। ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মর্মাহত শিক্ষিকা। মারা যাওয়া স্কুলছাত্রী উম্মে রুকাইয়া (১১) উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষিকা শিরিনা খাতুন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ‘ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়। স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাজিতিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রুকাইয়াকে দাফন করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাগুরায় ৩ কিশোরকে কুপিয়ে জখম
Next Article ঝিনাইদহে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

চাঁদা লাখ টাকার ল্যাপটপ দাবি করায় খোকসা’র ওসি প্রত্যাহার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?