By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস

Last updated: 2023/08/10 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট পাক সরকারের একটি গোপন নথির বরাতে এ তথ্য ফাঁস করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধে তখন নিরপেক্ষ অবস্থান নেন ইমরান খান। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র।

এরপর ২০২২ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকে পাকিস্তান সরকারকে উদ্বুদ্ধ করে— ইমরানকে যেন প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ইমরানকে ক্ষমুতাচ্যুত করলে পাকিস্তানের সঙ্গে আরও উষ্ণ সম্পর্ক গড়ার অঙ্গিকার করে। আর যদি তাকে ক্ষমতাচ্যুত না করা হয় তাহলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি তথ্য যুক্তরাষ্ট্রের দূত সরকারের কাছে পাঠিয়েছিল বলে ধারণা করা হয়।

ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানি রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালেয়ের কর্মকর্তাদের সেই বৈঠক নিয়ে গত দেড় বছর ধরে পাকিস্তানে— বিভিন্ন বিতর্ক, চিন্তা ও জল্পনা-কল্পনা দেখা গেছে। কারণ এরপর থেকেই সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ইমরানের দূরত্ব ও সংগ্রাম বৃদ্ধি পায়।

ইমরানের রাজনৈতিক সংগ্রাম আরও বেড়েছে যখন এ বছরের ৫ আগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড ও পরবর্তীতে পাঁচ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন পররাষ্ট্র কর্মকর্তাদের বৈঠকের এক মাস পরই অনাস্থা ভোট ক্ষমতা হারান ইমরান। ধারণা করা হয়, ওই ভোটাভুটিতে সমর্থন জানিয়েছিল দেশটির সেনাবাহিনী।

ইমরান খান অবশ্য গত বছরের মার্চ মাসেই ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিষয়ে নিজ সমর্থকদের অবহিত করেছিলেন। ওই সময় তার মিত্ররাও তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তখন তিনি বলেছিলেন, বিদেশিরা হুমকি দিয়েছে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে হবে না হয় পাকিস্তান এর পরিণতি ভোগ করবে। এমনকি ২৭ মার্চ একটি জনসভায় এ সংক্রান্ত একটি চিঠিও সবাইকে দেখিয়েছিলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, সেনাবাহিনীর একটি অংশ পরিচয় গোপন রাখার শর্তে তাদের এ নথিটি দিয়েছে। এতে বলা হয়েছে, ইমরানকে ক্ষমতাচ্যুত করার বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত মাজিদ খান এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বলেছিলেন ইমরান খান নিরপেক্ষ অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্র খুশি হতে পারেনি। ওই সময় পাক দূত বলেছিলেন, তার আশা এ বিষয়টি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। কিন্তু ডোনাল্ড লু বলেছিলেন, সম্পর্ক ইতোমধ্যে কিছুটা খারাপ হয়ে গেছে। কিন্তু নেতৃবৃন্দে পরিবর্তন আসলে সেটি আবার ঠিক হবে।

এ বৈঠকের পরের দিনই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করে তার বিরোধী রাজনীতিবিদরা। পরবর্তীতে নানান নাটকীয়তা শেষে তিনি এপ্রিলে ক্ষমতা হারান।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফের তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার শঙ্কা
Next Article তারেকের ঠিকানা সংশোধন করে নতুন আবেদনের নির্দেশ হাইকোর্টের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 11 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 15 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 16 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 11 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 15 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 16 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?