By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলা

Last updated: 2024/01/13 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : লোহিত সাগরে জাহাজে ইরান-সমর্থিত হুথি বাহিনীর কয়েক সপ্তাহের ধ্বংসাত্মক হামলার পর শুক্রবার ভোরে বিদ্রোহী অধ্যুষিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় মার্কিন ও ব্রিটিশ বিমান ভয়াবহ হামলা চালিয়েছে। হুথি বিদ্রোহীদের ‘আল-মাসিরাহ টিভি’ স্টেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বিমান একটি বিমানঘাঁটি, বিমানবন্দর ও সেনাবহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এএফপি’র সংবাদদাতা ও প্রত্যক্ষদর্শীরাও বোমা হামলার কথা জানিয়েছে। হুথি’র উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-ইজি’র উদ্ধৃতি দিয়ে বিদ্রোহীদের মিডিয়া জানায় ‘আমাদের দেশ আমেরিকান ও ব্রিটিশ জাহাজ, সাবমেরিন ও যুদ্ধবিমান দ্বারা ব্যাপক হামলার শিকার হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমেরিকা ও ব্রিটেনকে এর জন্য চরম মূল্য দিতে হবে এবং এই নির্লজ্জ আগ্রাসনের ভয়াবহ পরিণতি বহন করতে হবে।’ খবর এএফপি’র।

সোশ্যাল মিডিয়ায় অযাচাইকৃত ছবির মধ্যে কিছু সানার উত্তরে আল-দাইলামি বিমানঘাঁটির কথিত বিস্ফোরণ গুলোকে আকাশে আলোকিত করে দেখায় এবং বিমানের গর্জন শোনা যায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লোহিত সাগরে হামলার পর মার্কিন ও ব্রিটিশ হামলাকে একটি ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, প্রয়োজনে তিনি আরও সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে ‘সঙ্কোচবোধ করবেন না।’ বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় যুদ্ধবিমান ও টমাহক ক্ষেপনাস্ত্র ব্যবহৃত হয়েছে। এএফপি’র সাথে যোগাযোগ করা হলে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেন নি। বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘হুথি বিদ্রোহীদের স্বাধীনতাকে বিপন্ন করার লক্ষ্য নিয়ে মার্কিন সামরিক বাহিনী আজ আমার নির্দেশে যুক্তরাজ্যের সাথে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থনে ইয়েমেনে হুথিদের ব্যবহৃত বেশ কয়েকটি স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে ইতিহাসে প্রথমবারের মতো নৌ পথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারসহ এই হামলাকে তিনি হুথিদের ‘নজীরবিহীন’ হামলার ‘সরাসরি প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন।’

তিনি বলেন, ‘হুথিদের হামলা মার্কিন সেনাবহিনী, বেসামরিক নাবিক এবং আমাদের অংশীদারদের বিপন্ন করেছে। বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে  ফেলেছে। আমাদের জনগণকে রক্ষার জন্য ও প্রয়োজনীয় আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার্থে আমি আরও ব্যবস্থা নিতে দ্বিধা করব না।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক বিবৃতিতে বলেছেন, হামলাগুলো ছিল ‘প্রয়োজনীয় ও সঙ্গতিপূর্ণ।’ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এর উদ্দেশ্য ছিল উত্তেজনা কমানো ও লোহিত সাগরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্নীতিবাজদের ছবি পাবলিক টয়লেটের কমোডে
Next Article লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?