By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইরানে তীব্র বিক্ষোভ, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরানে তীব্র বিক্ষোভ, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন
আন্তর্জাতিক

ইরানে তীব্র বিক্ষোভ, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে আগুন

Last updated: 2026/01/09 at 6:20 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইরানের বিভিন্ন শহরে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। রাজধানী তেহরানসহ কোম, ইসফাহান, বান্দার আব্বাস, মাশহাদ, ফারদিস ও বোজনুর্দে নতুনভাবে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইসফাহানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর একটি ভবনে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে বলে গাল্ফ নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দেশজুড়ে সংবাদ ও ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় চরম সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, আন্দোলন শুরুর পর থেকে অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিদেশি উসকানিদাতা সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে। অন্যদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ফারদিস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অর্থনৈতিক দুর্ভোগ স্বীকার করলেও সহিংসতার জন্য বহিরাগত শক্তিকে দায়ী করেছেন। ইরান সরকার জানিয়েছে, সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে সীমাহীন প্রতিক্রিয়া দেখানো হবে।
এক পর্যবেক্ষক সংস্থা জানায়, ৯ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট প্রায় বন্ধ রয়েছে, যার ফলে তথ্য প্রবাহ সীমিত হয়ে পড়েছে এবং অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলো প্রকাশিত ভিডিওতে বিভিন্ন শহরে আগুন, কাঁদানে গ্যাস ও গোলাগুলির দৃশ্য দেখানো হয়েছে, যদিও সরকারি পক্ষের দাবি, অনেক হতাহত সহিংস সংঘর্ষের ফল।
গত বুধবার নতুন বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন অভিযান চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ও সশস্ত্র দাঙ্গাকারীর মধ্যে পার্থক্য করার আহ্বান জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক January 9, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ
Next Article ইউক্রেনে শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতির ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?