By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

Last updated: 2023/11/20 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধকে জের হিসেবে ধরে নিয়ে ফিলিস্তিনের পশ্চিমতীর অঞ্চলে গত দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরাইলের সেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিচ্ছেন, তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার অন্যতম শীর্ষ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম (ব্যক্তিগত মন্তব্য) বিভাগে বাইডেন লিখেছেন, ‘আমি ইসরাইলের নেতাদের জোরালোভাবে বলছি পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।’

প্রসঙ্গত, ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্ত ইসরাইল। যেসব রাষ্ট্র এই কর্মসূচিতে যোগ দিয়েছে, সেসব দেশের যাত্রী ও ভ্রমণকারীরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। গত অক্টোবরে এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরাইল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইল যদি পশ্চিমতীরে সহিংসতা অব্যাহত রাখে, সে ক্ষেত্রে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে ইসরাইলকে বাদ দেওয়াসহ দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো ‘যথেষ্ট সুযোগ’ মার্কিন সরকারের হাতে রয়েছে।

ওয়াশিংটন পোস্টে লেখা মন্তব্যে আরও একবার হামাস-ইসরাইল যুদ্ধ অবসানে দ্বিরাষ্ট্র সমাধানের (টু স্টেট সলিউশন) ওপর জোর দিয়েছেন বাইডেন। তবে গাজায় যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে সংক্রান্ত কোনো মন্তব্য তিনি করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থাকবে : রাশেদা সুলতানা
Next Article এ আর রহমানের ‘কারার ঐ লৌহ কপাট’ সরাতে আইনি নোটিশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?