By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরায়েলকে সমর্থন, মার্কিন সেনা কর্মকর্তার পদত্যাগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলকে সমর্থন, মার্কিন সেনা কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলকে সমর্থন, মার্কিন সেনা কর্মকর্তার পদত্যাগ

Last updated: 2024/05/14 at 1:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গত প্রায় সাত মাস ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সংঘাত হামাসের সঙ্গে শুরু হলেও সেখানে বৈশ্বিক যুদ্ধনীতি লঙ্ঘন করে গাজার হাজার হাজার বেসামরিক নারী, শিশুকে হত্যা করেছে তেল আবিব। আর এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র।

গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়েও নীরবতা পালন করেছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের অভিযোগে পদত্যাগ করেছেন হ্যারিসন মান নামে এক মার্কিন সেনা কর্মকর্তা। খবর: আনাদোলুর।

প্রকাশিত এক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা সোমবার ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। হ্যারিসন মান মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা।

লিঙ্কডিনে প্রকাশিত পদত্যাগ পত্রে ওই কর্মকর্তা লিখেছেন, ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন হাজার হাজার নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও ক্ষুধার মুখে ঠেলে দিয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে এমন অন্ধ সমর্থনের জেরে লজ্জা এবং অপরাধবোধের কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মান।
মার্কিন প্রশাসনের এমন অকুণ্ঠ সমর্থনের ফলেই গাজার সংঘাত আরো দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিতে আছে বলেও অভিযোগ করেছেন তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন মদদের অভিযোগে এটিই পদত্যাগের প্রথম ঘটনা নয়।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত পদত্যাগ করেন। নিজের পদত্যাগের বিষয়টি সেসময় তিনি নিজেই লিঙ্কডিনে নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকে আরো উসকে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এরফলে নির্বাচনের আগে ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ বেকায়দায় পড়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোনো প্রকার স্যাংশন-ভিসানীতির কেয়ার করে না সরকার : ওবায়দুল কাদের
Next Article পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে এমবাপ্পের ‘তুমুল বাকবিতণ্ডা’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 3 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 3 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?