By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর

Last updated: 2024/10/27 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিজউ : প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইরানপন্থী এই গোষ্ঠী গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে।

এরইমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে বসতি থেকে সরিয়ে নিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ইরানে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় হিজবুল্লাহ। এতদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরায়েলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিলো হিজবুল্লাহ। এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ দেয়। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। বলা হচ্ছে, এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিকের বাস।

এই সতর্কবার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে শনিবার (২৬ অক্টােবর) হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মা হারালেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
Next Article গ্রেফতার হওয়া সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 12 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?