By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই : রাশিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই : রাশিয়া
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই : রাশিয়া

Last updated: 2023/11/02 at 5:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার কোনও অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। বুধবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। এ সময় ইসরায়েলকে দখলদার বলে অভিহিত করেছেন রাশিয়ার এই রাষ্ট্রদূত।

তিনি বলেছেন, তারা (ইসরায়েল) কেবল একটি জিনিসই করতে পারে; আর তা হল ইসরায়েলের আত্মরক্ষার কথিত অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা দেওয়া। যদিও একটি দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের সেই ক্ষমতা নেই। কারণ ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত উপদেষ্টা মতামতের মাধ্যমে ইসরায়েলের সেই ক্ষমতা না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করলেও রাশিয়ার এই রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত’ এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ করার অধিকার রয়েছে।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘‘ইসরায়েলের নিরাপত্তার জন্য— এবং আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার অধিকারের স্বীকৃতি দিই— এই নিরাপত্তা কেবল তখনই সম্পূর্ণরূপে নিশ্চিত করা যেতে পারে, যদি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারি।’’

তিনি বলেন, ‘‘ইহুদি লোকজন বহু শতাব্দী ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং সাধারণ মানুষের দুঃখকষ্ট, অন্ধ প্রতিশোধের নামে নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া কখনই ন্যায়ব্চিার প্রতিষ্ঠা কিংবা মৃতদের জীবিত করবে না বা তাদের পরিবারকে সান্ত্বনাও দেবে না। আর এই দুঃখকষ্ট যে কারও চেয়ে ইহুদি জনগণের ভালোভাবে জানা উচিত।’’

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও দখল নিয়ে পশ্চিমা সমালোচনার কথা উল্লেখ করে ভ্যাসিলি নেবেনজিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ‘ভণ্ডামির’ অভিযোগ তুলে বলেন, একেবারে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানানো হচ্ছে, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে বছরের পর বছর ধরে চলা সহিংসতার অবসান ঘটাতে শেষ অবলম্বন হিসেবে বলপ্রয়োগ করছে, তখন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

পশ্চিমা দেশগুলো পরিস্থিতির শান্তিপূর্ণ মীমাংসার জন্য কার্যকর প্রচেষ্টা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিনের বিরোধ নিষ্পত্তি হওয়ার আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করায় আরব দেশগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি।

সূত্র: জেরুজালেম পোস্ট।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি সন্ত্রাসী দল, সংলাপের প্রশ্নই আসে না : ওবায়দুল কাদের
Next Article সংসদে শ্রম বিল পাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?