By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরায়েলের সাথে সুর মেলালেন বাইডেন, প্রমাণ দিতে বলল রাশিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলের সাথে সুর মেলালেন বাইডেন, প্রমাণ দিতে বলল রাশিয়া
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলের সাথে সুর মেলালেন বাইডেন, প্রমাণ দিতে বলল রাশিয়া

Last updated: 2023/10/18 at 4:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজায় হাসপাতালে হামলা

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। এবার একই সুরে কথা বললেন ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে স্যাটেলাইট ভিডিওর মাধ্যমে ইসরায়েলকে প্রমাণ দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।

মঙ্গলবার রাতে আল আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলে ইসরায়েল দায় অস্বীকার করে বলে যে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের ছোড়া রকেট ভুলক্রমে হাসপাতালে পড়েছে। এমন দাবি অস্বীকার করেছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।

বুধবার দুপুরের আগে ইসরায়েলের তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই তিনি জানান, ”তিনি যা দেখেছেন তার উপর ভিত্তি করে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বিস্ফোরণটি অন্য পক্ষের দ্বারা সৃষ্ট হয়েছিল”। তার এই দাবি ইসরায়েলের দাবির সঙ্গে মিলে যায়।

এদিকে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, হাসপাতালে হামলার পর ইসরায়েলি এক কর্মকর্তা জানান- যে পাঁচটি হাসপাতাল থেকে লোকদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

গাজার হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। রাশিয়া বলেছে যে, ইসরায়েলকে প্রমাণ করতে বলছে যে তারা গাজার হাসপাতালে হামলা চালায়নি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, এটি একটি মর্মান্তিক অপরাধ। ইসরায়েলের উচিত স্যাটেলাইট চিত্র সরবরাহ করা যাতে প্রমাণ করা যায় যে তারা হামলার সঙ্গে জড়িত ছিল না।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দেশটির সংবাদমাধ্যমক জানান, হাসপাতালে হামলা একটি মর্মান্তিক ‘অমানবিক’ অপরাধ।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, মঙ্গলবার গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোগী, নারী ও শিশু রয়েছে।

এক বিবৃতি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এটি যুদ্ধাপরাধ।

হামলার পরপর ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যে সব সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা এই হামলা বিষয়টি পর্যালোচনা করে দেখছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের কাছে এখনো সব তথ্য আসেনি। সম্ভব হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জাতিসংঘসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরান, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার-রাষ্ট্রপ্রধানরাও এই হামলার নিন্দা জানিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরীমণির আক্ষেপ
Next Article আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 5 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?