By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Last updated: 2023/10/17 at 6:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র ইসলামিগোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মারগালিওট এলাকায় আঘাত হেনেছে। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্বিতীয়বারের মতো ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। তবে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

আইডিএফ বলছে, লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের কয়েকটি সামরিক চৌকিতেও মঙ্গলবার হামলা হয়েছে। হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে।

হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে হিজুবল্লাহর তিন সদস্য নিহত হওয়ার পর এই হামলার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বোউ হাবিব বলেছেন, লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলের উস্কানি বন্ধ করতে হবে। ইসরায়েল ‘আগুনে তেল ঢালছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যুদ্ধপন্থী নই। আমরা সত্যিই এই অঞ্চলে শান্তি চাই।’

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে লেবানন সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। গত সপ্তাহে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে হিজবুল্লাহ বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণ করে আসছে। এর ফলে গাজার পাশাপাশি লেবাননের সাথে ইসরায়েলের নতুন সংঘাত তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে লেবাননের সশস্ত্র এসব গোষ্ঠী যোগ দিলে তা বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইরান।

গত রোববার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীগোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম বিগ্রেড। কাশেম ব্রিগেডের পাশাপাশি ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে, লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডের ৪ কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। আইডিএফ বলেছে, উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে চার কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে ডেঙ্গুতে মৃত্যু ১২শ ছুঁইছুঁই
Next Article নড়াইলের ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 2 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 4 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 7 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 2 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 4 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 7 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?