By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইহুদিদের বিদেশ ভ্রমণে সতর্ক করল ইসরায়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইহুদিদের বিদেশ ভ্রমণে সতর্ক করল ইসরায়েল
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইহুদিদের বিদেশ ভ্রমণে সতর্ক করল ইসরায়েল

Last updated: 2023/11/04 at 6:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার তাঁদের বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।

এছাড়া যারা বাইরে যাবেন, তাঁদের নিজেদের ইহুদি ও ইসরায়েলি পরিচয় প্রকাশ না করারও আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের দেশ ছাড়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করা উচিত এবং দেশের বাইরে থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

এতে বলা হয়, ইসরায়েলি দূতাবাস, যেসব বিমানবন্দর ইসরায়েল থেকে ফ্লাইট নিয়ে আসে, সেই সঙ্গে ইহুদি সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ‘ইহুদিবিরোধী বিক্ষোভ ও হামলার চেষ্টার প্রধান টার্গেট’।

বিবৃতিতে ইসরায়েলিদের ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আরব দেশ, মধ্যপ্রাচ্য, উত্তর ককেশাস এবং ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, যেসব দেশগুলোতে ভ্রমণে সতর্কতা নেই সেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এছাড়াও ইসরায়েলিদের ‘সেনাবাহিনীসহ ইসরায়েলি নিরাপত্তা সেবায় কাজ করার বিষয়ে’ অপরিচিতদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মিশর, জর্ডান এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়েছে এবং যেসব ইসরায়েলি এ দেশগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দাগেস্তানের একটি বিমানবন্দরে ইহুদি বিরোধী দাঙ্গার পর চলতি সপ্তাহের শুরুতে তারা বলেছিল, ইসরায়েলের নাগরিকদের রাশিয়ার উত্তর ককেশাস ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত এবং যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদের চলে যাওয়া উচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমরা সুষ্ঠু নির্বাচন চাই: ইসিকে তৈমূর
Next Article রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?