By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদেও খুলনাবাসীর পাশে মানবিক সেবা নিয়ে শেখ পরিবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঈদেও খুলনাবাসীর পাশে মানবিক সেবা নিয়ে শেখ পরিবার
জাতীয়

ঈদেও খুলনাবাসীর পাশে মানবিক সেবা নিয়ে শেখ পরিবার

Last updated: 2021/07/20 at 1:00 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

ঈদ-উল আযহায় চালু থাকবে শেখ পরিবারের করোনাকালীন মানবিক সেবাসমূহ। খুলনাবাসীর সংকটময় মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টাতেই সেখ সালাহউদ্দিন জুয়েল অ্যাম্বুলেন্স সার্ভিস, শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এবং টেলিমেডিসিন সেবা পাবেন সেবা গ্রহণেচ্ছুরা। হটলাইন ০১৪০৩-৪৭৭০৯৭ নম্বরে ফোন করলেই এসব সেবা পাওয়া যাবে। শেখ পরিবারের এমন একটি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষরা।
জানা গেছে, গত ১২ জুন খুলনায় শেখ পরিবারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস ও ২৯ জুন থেকে দুটি অক্সিজেন ব্যাংক চালু করা হয়। পরবর্তীতে খুলনাবাসীকে মোবাইলে চিকিৎসার পরামর্শ দেওয়ার জন্য খোলা হয় টেলিমেডিসিন সেবা। এসকল সেবায় নিয়োজিত নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত মানবিক সেবা দিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি বিভিন্ন শিফটে ভাগ হয়ে এসব নেতাকর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে বেড়াচ্ছেন। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবায় অক্সিজেন সরবরাহ কিংবা অ্যাম্বুলেন্স সার্ভিসের মতো মানবীয় কাজে সহায়তা করছেন তারা। এতে করে খুলনা মহানগর যুবলীগ ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ^াস এবং শেখ পরিবারের প্রতি ভালবাসা অনেকাংশেই বেড়েছে। নগরবাসী মনে করেন- শেখ পরিবারের এমন সব অকল্পনীয় উদ্যোগ এবং নেতাকর্মীদের দুর্বার ছুটে চলা দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে।
এ বিষয়ে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, ‘সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে ঈদ-উল আযহার দিনগুলোতে অ্যাম্বুলেন্স, অক্সিজেন ব্যাংক এবং টেলিমেডিসিন সেবা সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে ছুটির দিনে দুর্ভোগে শিকার না হন সেজন্য শেখ পরিবার এমন উদ্যোগ গ্রহণ করেছে।’( সৌজন্য দক্ষীণাঞ্চল প্রতিদিন)
নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, ‘পবিত্র ঈদ-উল আযহার প্রতিটি দিনই ২৪ ঘণ্টা আমাদের সেবাসমূহ চালু থাকবে। নগরবাসীর যাতে কোন সমস্যা না হয় সেজন্য শেখ পরিবার সেবাগুলো চালু রাখার নির্দেশনা দিয়েছেন। যেকোন সংকটে আমরা যেমন মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 19, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারের সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় : ওবায়দুল কাদের
Next Article করোনাকালীন ঈদে শেখ পরিবারঃ মানুষের সেবায়ই, আমাদের ঈদ আনন্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 13 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?