রেজাউল করিম রোমেল
ঈদের ছড়া পড়তে আমার
লাগে অনেক ভালো
ঈদের এমন দিনে কখনো
মুখ কোরোনা কালো।
ঈদ হলো খুশির দিন
যেও নাকো ভুলে,
ঈদের দিনে আনন্দ করো
মন প্রাণ খুলে।
ঈদের খুশি বয়ে আনুক
সবার জীবনে আলো
খোদার পথে চলো সবাই
পরকাল হোক ভালো।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত