By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঈদে আবহাওয়া নিয়ে সুখবর নেই খুলনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ঈদে আবহাওয়া নিয়ে সুখবর নেই খুলনার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ঈদে আবহাওয়া নিয়ে সুখবর নেই খুলনার

Last updated: 2023/04/20 at 12:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : টানা ১৭ দিন নাভিশ্বাস ওঠা গরমের পর অবশেষে সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমেছে। সিলেট ও রংপুরের কয়েকটি এলাকায় স্বস্তির বৃষ্টির পরশ মিলেছে। আর স্বস্তির বাতাসে রাজধানীতে তাপদাহ কমলেও এখনও স্বাভাবিক হয়নি আবহাওয়া। তবে আকাশে ভেসে আসছে মেঘ। ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে ওই মেঘ বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। ফলে রাজধানীর তাপমাত্রা তিন দিনে আরও কমবে।

চাঁদ দেখার সাপেক্ষে আগামী শনি অথবা রোববার (২২ অথবা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কারো আগ্রহের শেষ নেই।

আবহাওয়া অফিস বলছে, আগামী শুক্রবারের পর ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। শনি ও রোববার দেশের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপদাহ কমতে আরও সময় লাগবে। অর্থাৎ ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে। বুধবার সকালে আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঈদের আগেরদিন শুক্রবার থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দুই/এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

॥ ঈদে আবহাওয়ার সুখবর নেই যেসব জেলায় ॥

ঈদের আগেরদিন শুক্রবার থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দুই/এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার সুখবর নেই। রাজশাহী, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গাতে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চলছে রাজশাহীতে। এই জেলায় আজকের তাপমাত্রা ৪২ ডিগ্রি সি.। এছাড়াও পঞ্চগড়, নীলফামারী, রংপুর, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবন, রাজশাহী, খুলনা বিভাগের অবশিষ্টাংশ, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপদাহ বেড়ে যাচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব জেলায় ঈদের তাপদাহ সামান্য কিছু উন্নতি হলেও জনজীবন অতিষ্ঠ হওয়ার মতো তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে।

॥ বুধবারের আবহাওয়ার পূর্বাভাস ॥

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী,পাবনা ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৩% ও আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী: ৪২.০ ডিগ্রি সেলসিয়াস।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঈদে টানা ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
Next Article খুলনায় তাপদাহ, বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 23 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 24 minutes ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 25 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 2 hours ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 2 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?