By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উত্তরায় দম্পতির ওপর হামলার পেছনে যে কারণ জানা গেল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > উত্তরায় দম্পতির ওপর হামলার পেছনে যে কারণ জানা গেল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

উত্তরায় দম্পতির ওপর হামলার পেছনে যে কারণ জানা গেল

Last updated: 2025/02/19 at 2:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা এলাকায় পথচারী দম্পতি মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তির (২৮) ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার ঘটনায় জড়িত পুরো চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, আসামিরা একটি রিকশায় মোটরসাইকেল চালিয়ে ধাক্কা দেয়, যেখানে এক শিশু ও তার বাবা মা ছিল। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিবাদী ওই দম্পতির ওপর হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার পর মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগের দিন জনতা দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে৷ গ্রেফতারকৃতরা হলেন- মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
মামলার এজাহারের বরাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি দম্পতি উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফেরার সময় উত্তরা পশ্চিম থানার ০৭ নং সেক্টরের ০৯ নং রোডের বাসা নং-১০ এর সামনে পৌঁছেন। এসময় সেই স্থানে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে দ্রুত গতিতে এলোমেলোভাবে চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশায় চার বছরের একটি শিশু তার বাবা-মায়ের সঙ্গে ছিল। শিশুটির বাবা রিকশা থেকে নেমে মোটরসাইকেল চালক গ্রেফতারকৃত মোবারক হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। ওই সময় রিকশার পেছনে থাকা দম্পতি তাদের ঝামেলা করতে নিষেধ করেন। সেসময় রিকশার যাত্রীরা চলে যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন মেহেবুল হাসানের সঙ্গে তর্ক শুরু করেন এবং এক পর্যায়ে তাকে মারপিট শুরু করেন। এ সময় তারা বলতে থাকেন “আমাদের চিনিস? আমরা কে?”। সে সময় দম্পতি আশেপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলেন ও তার মোটরসাইকেল আটক করেন। এ সময় তিনি ফোন করে তার আরও কয়েকজন সহযোগীদের ডেকে নিয়ে আসেন। তারা দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে এসে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে রামদা দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় নাসরিন আক্তার ইপ্তি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করেন। এতে এই দম্পতি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে জনগণের সহায়তায় মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
থানা সূত্র আরও জানায়, গতকাল এ ঘটনায় আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে রামদা দিয়ে মেহেবুল হাসানকে কুপিয়ে আহত করা আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এ ঘটনার সময় তাহার পরিহিত হালকা জলপাই রংয়ের একটি ফুলহাতা শার্ট জব্দ করা হয়। আলফাজের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে সজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করা অপর আসামি মেহেদী হাসান সাঈফকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে আজ ভোর পাঁচটায় গ্রেফতার করা হয়। সাঈফের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ঘটনার সময় তার পরিহিত একটি শার্ট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আলফাজ মিয়া ওরফে শিশির ও মেহেদী হাসান সাইফের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ নদীর পাড় থেকে বুধবার সকালে এ ঘটনায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আনিসুল, কামাল, ফারুক খানসহ সাতজন রিমান্ডে
Next Article পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 8 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?