By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উত্তরের হিমেল হাওয়ার দাপটে খুলনায় শীতের প্রকোপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > উত্তরের হিমেল হাওয়ার দাপটে খুলনায় শীতের প্রকোপ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

উত্তরের হিমেল হাওয়ার দাপটে খুলনায় শীতের প্রকোপ

Last updated: 2024/01/13 at 2:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : শুক্রবার ভোর হতে সকাল এবং পড়ন্ত বিকেল থেকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরের হিমেল হাওয়া এলোমেলো ভাবে বয়ে যাচ্ছিল। যার ধরণ ছিল-হালকা থেকে মাঝারি মানের। সকাল সাড়ে ৯টার পর থেকে সূর্য দেখা দিলেও দিনব্যাপী উত্তাপহীন আলো ছড়িয়েছে। তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় খুব একটা না কমলেও বাতাসের কারণে শীত তীব্রভাবে অনুভূত হচ্ছিল। যদিও আগামী দুই-এক দিনের মধ্যে খুলনা মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে বলে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ পূর্বাভাস দিয়েছেন।

সূত্রমতে, গতকাল খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আজ শনিবার তাপমাত্রা আরও দুই-এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে মৃদু শৈত্য প্রবাহ, ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি মানের এবং তাপমাত্রা ৬ ড্রিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্য প্রবাহ হিসেবে রেকর্ড হয়।

সূত্র জানান, রাত ১২ টার পর থেকে কুয়াশাপাতের মাত্রা বাড়তে শুরু করে। ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা ঝরছে। এরকম কুয়াশাপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ দৈনিক জন্মভূমিকে বলেন, আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন শীতের প্রকোপ কমবে। এরপর ১৮ থেকে ১৯ জানুয়ারির মধ্যে আকাশ মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘমুক্ত হলে আবারও শীত জেঁকে বসবে। চলতি মাস এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত পরিস্থিতি অব্যাহত থাকবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর ৬ টা ৪৪ মিনিটে সূর্যদয় এবং সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে সূর্যাস্তের সম্ভাবনা রয়েছে। তবে, কুয়াশার কারণে সকালে সূর্যের দেখা পেতে দেরি হতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে ঠাণ্ডাজনিত রোগে বেশি আক্রন্ত হচ্ছে শিশুরা
Next Article ফকিরহাটে দুই ছিনতাইকারী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 3 hours ago
খুলনা

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

ডুমুরিয়ায় সজিনা চাষে বাম্পার উৎপাদনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?