
রূপসা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকার গরীব অসহায় মানুষদের সেবা তাদের দৌঁড় গোড়ায় পৌঁছে দিচ্ছে। তিনি ভূমিহীনদের জমিসহ ঘর করে তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে সারা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচন এলে বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ে। তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে জনসাধারণ শান্তিতে ঘুমাতে পারতো না। এখন দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই এই উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি শনিবার বিকালে রূপসা উপজেলার বামনডাঙ্গা, ডোবা, সামন্তসেনা ও শ্রীরামপুর কালীবাড়ি বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভায় বক্তৃতাকালে একথা বলেন গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু, মোঃ খায়রুল আলম, অমিয় অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, এমডি রকিব উদ্দীন, সোহেল জুনায়েদ, সাধন কুমার অধিকারী, মঈনউদ্দীন শেখ, হাবিবুর রহমান, মৃন্ময় ধর শিপন, মোল্যা মনোয়ার হোসেন, মিনা জিন্নাত আলী, আসাদুজ্জামান কচি, নিখিল মল্লিক, সাখাওয়াত মোল্যা, আল ইমরান মজনু, সমর মন্ডল, মৃনাল সরকার, জুলফিকার আলী, মিঠু মুন্সী, সুজিত বিশ্বাস, লিটন বাগচী, হায়দার আলী খান, তাপস বিশ্বাস, ইলিয়াস মিনা, রাসেল মিনা, মুসা মোল্যা সবুজ, জয়দেব সরকার, মো: আবুল হোসেন শেখ, বরুন দাস, মহিত বিশ্বাস, কৃষ্ণ হিরা, শম্ভু মল্লিক, হিরন শিকদার, মৃদুল বিশ্বাস, বিকাশ দাস, নীলমনি বিশ্বাস, সাহেদুজ্জামান সংগ্রাম প্রমুখ।