By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উপকূলীয় পূজা মণ্ডপের নিরাপত্তায় ‎তৎপর কোস্ট গার্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > উপকূলীয় পূজা মণ্ডপের নিরাপত্তায় ‎তৎপর কোস্ট গার্ড
জাতীয়

উপকূলীয় পূজা মণ্ডপের নিরাপত্তায় ‎তৎপর কোস্ট গার্ড

Last updated: 2025/10/01 at 3:40 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজায় উপকূলীয় এলাকার ২০৭টি মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে কোস্ট গার্ড। এরমধ্যে ঢাকা জোন ২৫টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫৬টি, পশ্চিম জোন (মোংলা) ৪৪টি ও দক্ষিণ জোন (ভোলা) ৮২টি, সর্বমোট ২০৭টি মন্দির ও পূজা মণ্ডপ।
‎বুধবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের চাষাড়ার শ্রী রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এ তথ্য জানান।
‎তিনি বলেন, কোস্ট গার্ডের তৎপরতায় উপকূল ও নদী তীরবর্তী এলাকার ২০৭টি পূজামণ্ডপে উৎসবমূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। এই উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি।
‎রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আরও বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। এছাড়া নৌ দূর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি আমি অনুরোধ করবো, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন। আমরা দ্রুত পদক্ষেপ নিব।
‎কোস্ট গার্ডের শীর্ষ এই কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যাশা, হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় উৎসবটি উদযাপন করবেন।

জন্মভূমি ডেস্ক October 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
Next Article ১৫টি মসজিদ-মন্দিরের পাশাপাশি অবস্থান, দুই ধর্মের সম্প্রীতির বন্ধন অটুট
আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 57 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 1 hour ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 1 hour ago
খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 1 hour ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?