By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উপকূলীয় মানুষের নিরাপত্তায় সরকার টেকসই বাঁধ নির্মাণ করেছে-পঞ্চানন বিশ্বাস এমপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > উপকূলীয় মানুষের নিরাপত্তায় সরকার টেকসই বাঁধ নির্মাণ করেছে-পঞ্চানন বিশ্বাস এমপি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

উপকূলীয় মানুষের নিরাপত্তায় সরকার টেকসই বাঁধ নির্মাণ করেছে-পঞ্চানন বিশ্বাস এমপি

Last updated: 2023/05/26 at 6:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দাকোপ প্রতিনিধি : বর্তমান সরকার দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেছে। এ সকল উন্নয়ন কাজ যাতে শতভাগ বাস্তবায়ন হয় সে জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী জনপ্রতিনিধি এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার সকালে বিশ্বব্যাংবের অর্থায়নে দাকোপের ৩২ নং পোল্ডারে ভাঙনরোধে পলেষ্টার জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে চলমান অস্থায়ী প্রতিরক্ষা কাজ পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন।

তিনি বলেন চলমান এই কাজের মান নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগের কথা শোনা গেছে। তিনি পানি উন্নয়নবোর্ডসহ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি উপজেলার কামারখোলা, জালিয়াখালী, সুতারখালী এবং তেলিরকোনা এলাকার কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, আ’লীগনেতা সুশংকর বাছাড় চিকন, শিপন ভূইয়া, আজগর হোসেন ছাব্বির, জুলফিক্কার গাজী জুলু, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, রফিকুল ইসলাম খোকন, সিরাজ মল্লিকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ড ও বিশ্বব্যাংকের দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন সম্প্রতি কাজ পরিদর্শনে গিয়ে নলিয়ান ৬ নং ওয়ার্ড ও কালাগী এলাকায় ডাম্পিংয়ে ব্যবহ্নত জিও ব্যাগে ২৮০ কেজির স্থলে ১৮৫ কেজি বালু এবং অনেক স্থানে বালুর সাথে কাদামাটির মিশ্রন দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি তাৎক্ষনিক সাব ঠিকাদার মিন্টু ফকিরের কাজ বন্দ রাখার নির্দেশ দেন। অনিয়মের বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস কাজের মান পরিদর্শনে আসেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে স্কুল শিক্ষার্থী ধর্ষণ, আসামী গ্রেফতার
Next Article মনিরামপুরে স্কুলের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?