By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উপজেলা নির্বাচন: চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > উপজেলা নির্বাচন: চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ
নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

উপজেলা নির্বাচন: চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ

Last updated: 2024/06/05 at 3:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চতুর্থ ধাপের ৬০ উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

আজ বুধবার (০৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় চারজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে জরিমানা করা হয়েছে।

ষষ্ঠ উপজেলা ভোটে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে ৪শ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।

বুধবার চতুর্থ ধাপে ৬০ উপজেলায় তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের উপজেলায় ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট দিচ্ছেন। এ ধাপে ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ১৮ ও চতুর্থ ধাপে ৬টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করছে ইসি। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়েছে।

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট হয়, তাতে ভোটের হার ৩৮ শতাংশ। আর তৃতীয় ধাপে ২৯ মে ৯০ উপজেলায় ভোট হয়। এ নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার উপজেলা ভোটের চতুর্থ ও শেষ ধাপ হলেও ঘূর্ণিঝড় রেমালে স্থগিত ২০ উপজেলার নির্বাচন রয়েছে ৯ জুন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বকাপ ঘিরে বিতর্কে পাকিস্তান, বিতণ্ডায় জড়ালেন দুই ক্রিকেটার
Next Article কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার স্থান পেল খুবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
কুষ্টিয়া

ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আনসার-ভিডিপিকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

By Nayon Islam 49 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?