By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উপহার বাক্সে গ্রেনেড, বিস্ফোরণে ছেলেসহ নিহত ইউক্রেনীয় কমান্ডার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > উপহার বাক্সে গ্রেনেড, বিস্ফোরণে ছেলেসহ নিহত ইউক্রেনীয় কমান্ডার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

উপহার বাক্সে গ্রেনেড, বিস্ফোরণে ছেলেসহ নিহত ইউক্রেনীয় কমান্ডার

Last updated: 2023/11/07 at 1:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জন্মদিনের উপহারবাক্সে পাঠানো গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন ইউক্রেনের সেনা বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা এবং বাহিনীর অন্যতম একজন কমান্ডার ও তার শিশুপুত্র। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল জালুঝনি।

টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইউক্রেনীয় বাহিনীর অন্যতম কমান্ডার এবং আমার সহকারী মেজর গেনান্দি চাস্তিয়াকভ ও তার শিশু সন্তান (ছেলে) নিহত হয়েছেন। তার জন্মদিনের উপহারবাক্সে কেই বোমা ভরে রেখেছিল, সেটি বিস্ফোরণেই মৃত্যু হয়েছে তার।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘ওই দিন ছিল মেজর চাস্তিয়াকভের জন্মদিন এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, চাস্তিয়াকভের ছেলে বাড়ির দরজার বাইরে থেকে একটি উপহারের বাক্স এনে তার বাবার সামনে এনে সেটি খুলেছিল।’

‘খোলার পরে সে গ্রেনেডটি দেখতে পায় এবং সেটি নিয়ে খেলা শুরু করে। এ সময় চাস্তিয়াকভ তার ছেলের হাত থেকে গ্রেনেডটি ছিনিয়ে নেওয়ার সময় কোনোভাবে সেটির পিন খুলে যায় এবং পিতা ও শিশুপুত্র— উভয়ের মৃত্যু ঘটে।’

পুলিশ জানিয়েছে, উপহারের সেই বাক্সে মোট তিনটি গ্রেনেড ছিল এবং ইউক্রেনীয় সেনা বাহিনীর একজন সেনা সদস্য সেটি পাঠিয়েছিলেন। ওই সেনা সদস্যকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের ঘটনায় কয়েক ধরে বছর টানোপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

গত প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে সামরিক ও বেসামরিক মিলিয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নিহত মেজর চাস্তিয়াকভ ইউক্রেনীয় বাহিনীর অন্যতম সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কমান্ডার ছিলেন বলে টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল জালুঝনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুবদল নেতা ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড
Next Article ইংল্যান্ড ম্যাচের আগে পাকিস্তান দলে দুঃসংবাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 13 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?