By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: একটির উদ্বোধন, অপরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > একটির উদ্বোধন, অপরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

একটির উদ্বোধন, অপরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

Last updated: 2023/11/11 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ভদ্রা ও কুড়ুলিয়া নদীর উপর প্রায় ১৫০ কোটি টাকায় দুই সেতু

জন্মভূমি রিপোর্ট : ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর উপর ২৮ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ২শ’ ৭৮ টাকা ব্যয়ে একটি সেতু নির্মিত হয়েছে। অন্যদিকে,পাইকগাছা উপজেলার কুড়ুলিয়া নদীর উপর ১শ’২০ কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণের প্রস্তুতি চলছে। ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ শেষ হওয়া সেতুটির উদ্বোধন করছেন এবং অপরটির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
সূত্রমতে, ভদ্রা নদীর উপর সেতুটি নির্মিত হওয়ায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পাইকগাছা উপজেলা ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে বিকল্প সড়ক তৈরি হয়েছে। সেতুটি ব্যবহার করে পাইকগাছার কপিলমুনি বাজার ও তালা উপজেলার জাতপুর এবং তালা বাজারের সাথে সংযোগ স্থাপন করেছে। ব্রিজটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি জনগণের যাতায়াতের জন্য অনেক সময় সাশ্রয় হবে।

সেতুটি স্থানীয় জনগনের উৎপাদিত কৃষিপণ্য ও সবজি, ঘেরের মাছ, খামারীদের গরুর দুধসহ বিভিন্নপণ্য পরিবহন সহজতর করেছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও অনেক ভোগান্তি কমেছে। এক সময়ে নদী পথে নৌকায় পারাপারই একমাত্র ব্যবস্থা হওয়ায় রোগীরা দ্রুত হাসপাতালে পৌছাতে বেগ পেতেন এবং শিক্ষার্থীরাও ঠিকসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে ভোগান্তিতে পড়তেন। ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে সেতুটি ব্যাপক ভূমিকা রাখবে বলে এলজিইডি সূত্রে জানা গেছে।

সূত্র জানান, ২০১৭ সালের নভেম্বর মাসে পিসি গার্ডার ধরণের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের নভেম্বরে এর কার্যক্রম সম্পন্ন হয়। এর দৈর্ঘ্য ৩শ’১৫ দশমিক ৩০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৩০ মিটার। সেতুতে প্রতিটি ৪৫ মিটার আকারের ৭ টি স্প্যান বসানো হয়েছে। ৭২ টি পাইল, ৬ টি পিয়ার ও দুইটি এ্যাবার্টমেন্ট রয়েছে। ব্রিজের উভয় পাশের এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ২শ’ ৪৫ মিটার।
ভদ্রা নদীটি খুলনার পশুর ও শিবসা নদীর দুই পাশের ভূখন্ডকে বিভক্ত করেছে এবং সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শিবসা ও পশুর নদীর মিলনাস্থলে পতিত হয়েছে। ভদ্রা নদীর পূব পাশে ১২ টি ইউনিয়ন ও পশ্চিমপাশে চারটি ইউনিয়ন রয়েছে। পশ্চিমপাশে সাতক্ষীরা জেলার তালা উপজেলা ও খুলনার পাইকগাছা উপজেলার বেশ কয়েকটি হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট এলাকার হাজার-হাজার মানুষ প্রতিদিন সেতুটির সুফল ভোগ করছেন।
অপরদিকে, পাইকগাছা উপজেলার কুড়ুলিয়া নদীর উপর পিসি গার্ডার ও স্টিল ট্রাস ধরণের এই ব্রিজটির দৈর্ঘ্য ৭শ’ ৪৮ দশমিক ৯০ মিটার ও প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। ২৫ টি স্প্যান, ২শ’ ৪০ টি পাইল ও ২৪ টি পিয়ার, ২ টি এ্যাবেটমেন্ট এবং ১শ’৮১ মিটার এ্যাপ্রোচ সড়ক সম্বলিত এই সেতুটির চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে ১শ’২০ কোটি টাকা।
কুড়ুলিয়া নদীটি পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে প্রবাহমান কপোতাক্ষ নদ হতে উৎপত্তি লাভ করে শিবসা নদীতে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সেতুটির নির্মাণ কাজ শেষে পাইকগাছা টু কয়রা সড়ক এবং বটিয়াঘাটা টু দাকোপ উপজেলার সাথে একটি বিকল্প সড়ক তৈরি হবে। এই সেতু নির্মিত হওয়ার পর পাইকগাছা হতে খুলনা শহরে যাতায়াতে অন্তত ৩০ কিলোমিটার পথ কমে যাবে। এলাকার কৃষিপণ্য, ঘেরের মাছ, খামারিদের গরুর দুধসহ নানা পণ্য আনা-নেয়া সহজ হবে। খেয়াঘাটের নৌকা পারাপার হয়ে রোগীদের চিকিৎসালয়ে যাওয়ার ভোগান্তি কমবে এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়াও সহজ হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান দৈনিক জন্মভূমিকে বলেন, গত অক্টোবরে সেতুটির কার্যাদেশ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সয়েল টেস্টের কাজও শেষ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকেরা সেতু এলাকায় নির্মান সামগ্রি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কার্যাদেশ অনুযায়ি আগামী ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে ব্রিজের নির্মান কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শান্তর পর রানআউট হয়ে সাজঘরে রিয়াদ
Next Article যশোরে স্কুল ছাত্র হত্যায় দুই যুবক গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?