By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: একাদশের বাইরে থেকেও রোমাঞ্চিত শরিফুল!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > একাদশের বাইরে থেকেও রোমাঞ্চিত শরিফুল!
খেলাধূলা

একাদশের বাইরে থেকেও রোমাঞ্চিত শরিফুল!

Last updated: 2021/04/27 at 11:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই সম্ভাবনাময় পেসার বিবেচিত হয়ে আসছেন শরিফুল ইসলাম। যার প্রমাণও দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর তাই অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। এর ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলেও সুযোগ হয় বাঁহাতি এই পেসারের। তবে ক্যান্ডিতে প্রথম টেস্ট না খেললেও দলের সঙ্গে থেকে ক্রিকেটের অভিজাত এই সংস্করণের স্বাদ ঠিকই উপভোগ করছেন এই তরুণ।

তিন পেসার নিলেও ক্যান্ডি টেস্টের একাদশে স্থান হয়নি শরিফুলের। এর পরেও মাঠের বাইরে থেকে টেস্টের ৫টি দিন অভিজাত সংস্করণের স্বপ্নময় জগতে বিচরণ করেছেন। ২২ গজে না থেকেও টেস্টর মাহাত্ম্যটা দেখেছেন খুব কাছ থেকে। হয়েছেন রোমাঞ্চিত। তাইতো দুই দিন পার হয়ে যাওয়ার পরেও সেই রোমাঞ্চ এখনও আন্দোলিত করছে শরিফুলকে।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মঙ্গলবার তরুণ এই পেসার বলেছেন, এত কাছ থেকে টেস্ট খেলা আমি কখনও দেখিনি, আমার জন্য খুবই আনন্দের ছিল এই সময়টা। টেস্ট খেলাটা আসলে মজার খেলা, প্রতি সেশনে সেশনে ধরন পাল্টায়, বার্তা পাঠানো হয়। আমার মনে হয়নি যে, ম্যাচের বাইরে আছি। সব সময় মনে হচ্ছিল আমিও ম্যাচ খেলছি।

দ্বিতীয় টেস্টেও শরিফুলের খেলার সম্ভাবনা ক্ষীণ। একজন পেসার কমিয়ে দ্বিতীয় টেস্টে হয়তো বাড়তি একজন স্পিনার নেওয়া হতে পারে। তবুও প্রস্তুত আছেন যুব বিশ্বকাপ জয়ী এই পেসার, ‘আসলে আমি যখন খেলা শুরু করেছি, তখনই আমার চিন্তা ছিল তিন ফরম্যাটে খেলবো। এখন আমি যদি টেস্ট খেলার সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বাগতিক হওয়ার আশা ছাড়ছে না আবাহনী
Next Article প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে সরকার : এ্যাড. সুজিত অধিকারী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খেলাধূলা

আইপিএল খেলার অনুমতি না দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটারের মামলা

By Nayon Islam 2 days ago
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?