By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এক কোটি টাকা চাঁদা দাবিতে যশোরে ব্যবসায়ী অপহরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > এক কোটি টাকা চাঁদা দাবিতে যশোরে ব্যবসায়ী অপহরণ
যশোর

এক কোটি টাকা চাঁদা দাবিতে যশোরে ব্যবসায়ী অপহরণ

Last updated: 2026/03/04 at 4:25 PM
জন্মভূমি ডেস্ক 2 hours ago
Share
SHARE

লায়লা পারভীন, যশোর : এক কোটি টাকা চাঁদার দাবিতে যশোরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণের তিনদিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বামীকে জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।
বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে রেশমা খাতুন বলেন, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে তিন মেয়েকে নিয়ে তিনি চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দাবি করেন, তার স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না এবং তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শংকরপুর হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন জাহাঙ্গীর আলম। গত ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে প্রথমে তার মা জাহানারা খাতুন এবং পরে স্ত্রী রেশমা খাতুনের কাছে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে জীবিত ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান না পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা-এ অভিযোগ দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃতের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, কন্যা হৃদা ও রুপু এবং ভগ্নিপতি নুরুজ্জামান মিয়া।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিবারের দাবি, দ্রুত জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার, অপহরণকারীদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক।

জন্মভূমি ডেস্ক March 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না : শ্রমমন্ত্রী
Next Article মানতে হবে চেইন অব কমান্ড: থানার ওসি সরাসরি ফোন করতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে
আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

রূপদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
যশোর

দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?