By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘এটা বাংলাদেশ নয়’ : পর্তুগালের নির্বাচনি বিতর্কিত পোস্টার ভাইরাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘এটা বাংলাদেশ নয়’ : পর্তুগালের নির্বাচনি বিতর্কিত পোস্টার ভাইরাল
আন্তর্জাতিক

‘এটা বাংলাদেশ নয়’ : পর্তুগালের নির্বাচনি বিতর্কিত পোস্টার ভাইরাল

Last updated: 2025/10/28 at 3:07 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পর্তুগালের কট্টর-ডানপন্থি নেতা আন্দ্রে ভেনচুরা এবং তার দল শেগা’র নতুন নির্বাচনি প্রচার এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মন্তিজো শহরের একটি বাসস্টপে ঝোলানো একটি বিলবোর্ডে বড় অক্ষরে লেখা ছিল, ‘Isto não é Bangladesh’– অর্থাৎ ‘এটি বাংলাদেশ নয়’, যা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। আরেকটি পোস্টারে লেখা ছিল, ‘জিপসিদের আইন মানতে হবে’, যা জেনোফোবিয়া এবং বর্ণবাদের অভিযোগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ভেনচুরা পর্তুগালের প্রধান বিরোধী দল শেগা’র নেতা এবং তার দল অভিবাসনবিরোধী নীতি নিয়ে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চায়। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে এই পোস্টারগুলো রাস্তায় প্রকাশ করা হয়েছে। ভেনচুরা নিজে ইনস্টাগ্রামে পোস্টারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ওরা এরই মধ্যে রাস্তায় নেমে পড়েছে। ১৮ জানুয়ারি আমরা এই দেশকে নাড়িয়ে দেব। কোনো ভয় নেই!’
বাসস্টপে ঝুলানো বিলবোর্ড প্রসঙ্গে মন্তিজো শহরের মেয়র কার্লোস আলবিনো বলেছেন, ‘যখন বলা হয় আইন মানতে হবে, তখন সবাইকেই আইন মানতে হবে। এটি কোনো বিশেষ সম্প্রদায় বা দলের জন্য নয়। অভিবাসীরাই হোক বা শেগা দলের সদস্যরা—সবাই আইন মেনে চলুক। আন্ড্রে ভেনচুরা থেকে শুরু করে আইন সবার জন্য প্রযোজ্য। জেনোফোবিয়া এবং বর্ণবাদ অপরাধ।’
এটি আইন লঙ্ঘনমূলক কাজ উল্লেখ করে মেয়র আলবিনো আরও জানান, ‘নগর পরিষদ এসব পোস্টারের জন্য সরাসরি অভিযোগ দায়ের করবে না। আগে পোস্টারগুলো প্রসিকিউটর অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হবে।’
এদিকে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ফারিদ পাটোয়ারি বলেছেন, ‘অনলাইনে এমন বার্তা দেখা যায়, কিন্তু রাস্তায় পোস্টার হলে প্রভাব অনেক বেশি। এটি সহিংসতার সম্ভাবনাও বাড়াতে পারে। পর্তুগাল সবসময় নিরাপদ এবং আতিথেয় দেশ হিসেবে পরিচিত। তবে দেশে এমন বার্তা প্রকাশিত হলে চুপ থাকা উচিত নয়। আমাদের অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে।’
বাংলাদেশ দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
উল্লেখ্য, পর্তুগালে ২০২৬ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুসা, লুইস মার্কেস মেন্ডেস, আন্তোনিও হোসে সেগুরো, আন্দ্রে ভেনচুরা, হেনরিক গোভেইয়া ই মেলো, জোয়াও কোট্রিম দে ফিগেইরেদো, আন্তোনিও ফিলিপ, ক্যাটারিনা মার্টিনস এবং হোর্হে পিন্টো।

জন্মভূমি ডেস্ক October 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারের সিদ্ধান্তে ইসিকে অটল থাকার আহ্বান জামায়াতের
Next Article ফকিরহাটে যুবদলের বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?