By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবারের বাজেট বাস্তবসম্মত হবে, চিরাচরিত বাজেটের মতো হবে না : অর্থ উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এবারের বাজেট বাস্তবসম্মত হবে, চিরাচরিত বাজেটের মতো হবে না : অর্থ উপদেষ্টা
জাতীয়

এবারের বাজেট বাস্তবসম্মত হবে, চিরাচরিত বাজেটের মতো হবে না : অর্থ উপদেষ্টা

Last updated: 2025/04/30 at 3:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : এবারের বাজেট বাস্তবসম্মত হবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকার বাজেট নিয়ে এখন যা বলছে সেভাবেই করা হবে। যাতে এই সরকার চলে গেলেও মানুষ বলে বাজেট ভালো হয়েছিল।’
আজ বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫ তম সভায় তিনি এ কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপলক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সভার আয়োজন করে।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এবারের বাজেট বাস্তবসম্মত করা হবে। চিরাচরিত বাজেটের মতো হবে না। বাজেট নিয়ে এখন যা বলছে সরকার, সেভাবেই করার চেষ্টা থাকবে। যেন এই সরকার চলেও গেলেও যাতে মানুষ বলে বাজেট ভালো হয়েছিল। বিগত সময়ে বড় বাজেট দেওয়া হতো, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হতো না। কিন্তু এই সরকার যে বাজেট দিবে তা বাস্তবায়ন করার চেষ্টা থাকবে।’
কর অব্যাহতির দিন চলে গেছে বলে মন্তব্য করেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাম্পের শুল্কনীতির কারণে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। ব্যবসায়ীদেরও প্রতিযোগী হতে হবে। ব্যবসায়ীরা কর দিলে সুবিধা পাবেন। কিন্তু অনেকেই কর অব্যাহতি বা কর রেয়াতি সুবিধা চায়। ব্যবসায়ীদের বুঝতে হবে অব্যাহতির দিন চলে গেছে। রাজস্ব আয় বাড়ানো নিয়ে এ সরকারের ওপর অনেক চাপ আছে। ব্যবসায়ীরা যে কর দেন তার সুবিধাও তারা ভোগ করবেন।’
তিনি আরও বলেন, ‘প্রান্তিক পর্যায়ে যেসব ব্যবসায়ী আছেন বা যে চেম্বারগুলো রয়েছে অনেক সময় তাদের কথা শোনা হয় না। তবে সরকার তাদের জন্যে কাজ করছে।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকারে দায়িত্বে থাকায় এখন অনেক গালমন্দ খেতে হচ্ছে। সরকারের ভুলত্রুটি থাকতে পারে। তবু সরকার চেষ্টা করছে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে।’
তিনি বলেন, ‘সরকার শুধু আইএমএফ বা বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলেনি। অন্যান্য সব পক্ষের সঙ্গেও কথা বলেছে। আইএমএফের সঙ্গে এখনও শর্ত মেলেনি। কঠোর দর কষাকষি হচ্ছে। চেষ্টা চলছে।’
এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমনান বলেন, ‘দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী বাজেটের জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে অংশীজনদেন প্রত্যাশা অনেক।’
তিনি বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ, এলডিসি গ্রাজুয়েশন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষগুলো বিবেচনা নিয়ে আগামী অর্থ বছরের জন্য বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট প্রণীত হবে বলে এফবিসিসিআই বিশ্বাস করে। এছাড়া নীতি সহায়তার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনার বিষয় থাকবে বলে এফবিসিসিআই প্রত্যাশা করে।
সভায় ব্যবসায়ীরাদের পক্ষে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ’র সভাপতি শওকত আজীজ রাসেল, রিহ্যাবের পরিচালক আইয়ুব আলী প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
Next Article পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 4 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?