By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এবার টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এবার টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এবার টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক

Last updated: 2023/11/16 at 5:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এবার টানা ৪৮ ঘণ্টার (আগামী রোববার ও সোমবার) সর্বাত্মক হরতাল ডেকেছে গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ), গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অবরোধের সমর্থনে বিজয়নগরে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ এবং রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে ১২ দলীয় জোট হরতাল কর্মসূচি ঘোষণা করে।

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, জনগণ এই অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করতে হবে। রাজনৈতিক সমঝোতা না করলে সরকারের করুন পরিণতি হবে।

হরতাল ঘোষণা করে নুর বলেন, তফসিল প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে।

এদিকে, দুপুরে পল্টন-বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।

সমাবেশে মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা একতরফা নির্বাচন মানি না। নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা সেটাও মানি না।

তিনি বলেন, নির্বাচন যেমন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা, তেমনি সংবিধানেই বলা আছে, নির্বাচনের যদি পরিবেশ না থাকে, তাহলে নির্বাচন কমিশন তফসিল স্থগিত করতে পারে, নির্বাচন পিছিয়ে দিতে পারে। সেই কাজ আপনারা (ইসি) করেননি।

এছাড়াও সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রোব ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) হরতাল ডেকেছে ১২ দলীয় জোট। তফসিল ঘোষণার প্রতিবাদে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জোট নেতারা হরতালের ঘোষণা দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তানজিন তিশা
Next Article ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের জন্মদিন পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?