
বিজ্ঞপ্তি : নির্বাচনী ট্রেন এখন স্টেশনের খুব কাছে। জাতি যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল, সে যাত্রা ইনশাল্লাহ সফল হতে যাচ্ছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জুলাই অভ্যূত্থানের পরে এই নির্বাচনকে ঘিরে জাতির প্রত্যাশা অনেক, আঙ্খকা অনেক। একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, নির্বাচনহীন বাংলাদেশে এবারের নির্বাচনে মধ্যে দিয়েই জনগনের সরকার প্রতিষ্ঠা হবে, জাতীয় সংসদ কার্যকর হবে। সে কারণেই মানুষের অনেক আশা, যেখানে-সেখানে মানুষ তাদের ইচ্ছা ব্যক্ত করছে, তারা আসাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা নিজেরাই নেমে আসছে আমাদের মাঝে। এবং এই যে, জনপ্রিয় দল বিএনপির পাশে মানুষের থাকাই ইঙ্গিতবহন করে যে বিএনপি জনপ্রিয় দল এবং জনগনের প্রত্যাশা পুরন বিএনপির পক্ষে সম্ভব। সেকারণেই বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং বিএনপিও দায়িত্বশীল ভাবে কাজ করার ইচ্ছা ও প্রস্তুতি নিয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেখপাড়া বাজার, লোহাপট্রিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১০টায় ২১ নাম্বার ওয়ার্ড এর জোড়াগেট এলাকায় ওয়ার্ড নির্বাচন কমিটির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১১টায় খুলনা বড়বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরন ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এবারের নির্বাচনের মধ্যে দিয়ে নতুর যাত্রা শুরু করবেন এবং জনগনকে তৈরী করেছেন, আমাদেরকে তৈরী করেছেন, সম্মিলিত একটি বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে। এই প্রত্যায় নিয়েই আমরা কাজ শুরু করেছে। আমরা আশাবাদী, খুলনা হচ্ছে বিএনপির ঘাটি অঞ্চল, যে অঞ্চলের মানুষ বিগত সকল নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে, এবারও তারা বিএনপির ধানের শীষকে ভোট দিবে। এবার হবে ভোট বিপ্লব, মানুষ ভোট বিপ্লবের মধ্যে দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। বিজয়ের মধ্যে দিয়েই খুলনা নতুন যাত্র শুরু করবে, সেটা হচ্ছে শিল্পসম্মৃদ্ধ খুলনা। এবং ব্যবসাবান্ধাব পরিবেশ এবং স্বাস্থ্যখাতে বিপ্লবীক পরিবর্তন ও আমাদের তরুণ সমাজের জন্য রয়েছে নতুন ধরণের কর্মসূচি। সেটি হচ্ছে যে, তরুণরা প্রশিক্ষিত হয়ে তাদের বেকারত্ব ঘুচাবে। আইন-শৃঙ্খলার উন্নতি হবে, জনগন দেখবে যে একটা জনগনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না ইনশাল্লাহ। মানুষ স্বাছন্দে চলতে পারবে, নিরাপদ থাকবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, হাসানুর রশিদ মিরাজ, মহিবুজ্জামান কচি, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ শেখ, মহিউদ্দিন টারজান, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম শফি, আতিকুর রহমান তিতাস, হাবিবুর রহমান, আকরাম হোসেন খোকন, ওমর ফারুক, নুর ইসলাম, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন আলম, শরিফুল ইসলাম বাবু, ওহেদুজ্জামান খসরু, সৈয়দ বোরহান, আলমগীর ব্যাপারী, কামাল উদ্দিন, ফিরোজ মোল্লা, লিটু পাটোয়ারী, সিদ্দিকুর রহমান, রবিউল ইসলাম বিপ্লব, গোলামুন নবী ডালু, মোহাম্দ আলী, শাকিল আহমেদ, জাবির আলী, এ আর রহমান, মীর মো. বাবর, আমির হোসেন মিঠু, ইকবাল হোসেন, বাবুল জোয়াদ্দার, আলতাফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, কামাল হোসেন, নূর মোহাম্মদ নুরু, মাসুদ রানা, আতিয়ার রহমান, আবুওয়ারা, শাহজাহান মৃধা, মনির খান, মিজান সরদার, রবিউল আলম, রুহুল আমিন, ফারুক হোসেন, আনোয়ার সরদার, সালাউদ্দিন শাওন, মেহেদী হাসান, মীর বক্কর প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত