By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এবার পূর্ব সুন্দরবনের শেলারচর থেকে ৬ জেলেকে অপহরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > এবার পূর্ব সুন্দরবনের শেলারচর থেকে ৬ জেলেকে অপহরণ
জেলার খবরবাগেরহাট

এবার পূর্ব সুন্দরবনের শেলারচর থেকে ৬ জেলেকে অপহরণ

Last updated: 2026/02/14 at 8:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খুলনা (১৪ ফেব্রুয়ারি)

এবার পূর্ব সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে হানা দিয়েছে বনদস্যুরা। শুক্রবার দিবাগত রাতে শেলারচর থেকে অস্ত্রের মুখে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু করিমশরীফ বাহিনী। এ ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতংক দেখা দিয়েছে।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে মোবাইল ফোনে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বনদস্যু করিমশরীফ বাহিনী শেলারচরের জেলেপল্লীতে হানা দেয়। দস্যুরা অস্ত্রের মুখে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন, খাইরুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। এদের বাড়ী কয়রা, রামপাল ও মোরেলগঞ্জ এলাকায়। এ ছাড়া বৃহস্পতিবার রাতে দুবলার লইট্রাখালী এলাকায় জেলেদের একটি ট্রলার দস্যুরা নিয়ে গেছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
শেলারচরের মৎস্য ব্যবসায়ী আরিফুল হক মিঠু বলেন, এতোদিন সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় বনদস্যুরা মুক্তিপণের দাবীতে জেলেদের ধরে নিয়ে যেতো। এখন দস্যুরা বনরক্ষীদের টহল ফাঁড়ি সংলগ্ন জেলেপল্লীতে হানা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। শুক্রবার রাতে ৬ জেলেকে অপহরণের পরে চরের জেলেদের মাঝে আতংক দেখা দিয়েছে। বলা যায় জেলেরা নিরাপত্তাহীন অবস্থার মধ্যে পড়েছে। বনদস্যু দমনে অবিলম্বে সুন্দরবনে পূর্বের মতো “এলিট ফোর্স র‌্যাব”এর অভিযান পরিচালনা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম শেলারচরে ৬ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেলারচরে অবস্থানরত জেলেদের নিরাপত্তায় শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবন দিবস: উপকূলবাসী পালন করলেও ঘোষিত হয়নি সরকারিভাবে
Next Article নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে : ইইউ পর্যবেক্ষক মিশন
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 5 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?