By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
রাজনীতি

এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির

Last updated: 2025/07/05 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেবো না।
আজ শনিবার (০৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শাফিকুর রহমান বলেন, ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে।
স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, কিশোর, তরুণ ও যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই—যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সকলকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি- সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় পথসভায় আরও বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন প্রমুখ।
প্রসঙ্গত, আজ ফেনীতে রুকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষ্যে সকালে ফেনী আসার পথে কুমিল্লায় একাধিক পথসভায় বক্তব্য দেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে
Next Article টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে, ৬ অঞ্চলে ঝড়ের আভাস
আরো পড়ুন
টেকনোলজি

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

By Online Desk 2 minutes ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 1 week ago
রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
রাজনীতি

বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?