By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবার ৭৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এবার ৭৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড!
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এবার ৭৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড!

Last updated: 2024/12/10 at 2:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এফ ভি মেঘনা-৫ এর মালিকানা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক। তিনি বলেন, জাহাজের নাবিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সবশেষ খবর পেয়েছি, জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা সামুদ্রিক মৎস্য দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি।’
এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, ‘জাহাজ দুটির বিষয়ে কূটনৈতিকভাবে মোকাবিলা করা প্রয়োজন। আমরা প্রধান উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা ও মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে কিছু জানানো হলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।’
জানা গেছে, এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ এ ৪২ জনসহ জেলে ছিলেন। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য দপ্তরের মো. আবদুস ছাত্তার বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনও অবগত নই। অফিসে খবর নিয়ে জানাতে পারবো।
এদিকে বাংলাদেশ কোস্টগার্ডের জনসংযোগ বিভাগে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তারাও গণমাধ্যম মারফত জেনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও খবর পাননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলকাতা দখল করতে ঢাকা থেকে রওনা দিয়েছে তিন লাখ হাতে টানা রিকশা!
Next Article ইউনূস সরকারের জনপ্রিয়তার গোপন ফর্মুলা জানালেন পিনাকী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

By জন্মভূমি ডেস্ক 47 seconds ago
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 52 minutes ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 55 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

By জন্মভূমি ডেস্ক 48 seconds ago
জাতীয়

এমপি-মন্ত্রীদের শপথ কখন, জানালেন আইন উপদেষ্টা

By Staff Reporter 1 hour ago
জাতীয়

নির্বাচন ঘিরে ৯৯৯-এ ৮৩৮০ কল, ৩৭১৩ অভিযোগ

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?