
বিজ্ঞপ্তি : খুলনায় বন্ধ থাকা খুলনা অক্সিজেন লিমিটেড কোম্পানীর ভিতর লোক চক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে চলছে এলপি গ্যাসের অবৈধ ক্রস ফিলিং। রাতের আধারে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন সিলিন্ডারে ঝুকিপূর্ণভাবে গ্যাস ভর্তি করে বাজারজাত করা হচ্ছে। শুধু তাই না গ্যাসের ওজন ঠিক রাখতে সিলিন্ডারের মধ্যে পানি ও বালি দেয়া হয়। এর ফলে এলপি গ্যাস পরিবহন ও ব্যবহারে দুর্ঘটনায় ঝুঁকি বাড়ছে। সিলিন্ডারের ভিতর পানি ও বালি দেওয়ায় সাধারণ ভোক্তারা গ্যাস ক্রয় করে প্রতারিত হচ্ছেন। বিষয়টি তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুসার, মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, আরিফ আহমেদ, জিসান রহমান, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।