By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এশিয়ান সায়েন্টিস্টের তালিকায় ৩ বাংলাদেশি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > এশিয়ান সায়েন্টিস্টের তালিকায় ৩ বাংলাদেশি
Uncategorized

এশিয়ান সায়েন্টিস্টের তালিকায় ৩ বাংলাদেশি

Last updated: 2021/04/28 at 11:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

সিঙ্গাপুর থেকে প্রকাশিত এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিনের এবারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন গবেষক। এই তিনজনই নারী।

এশিয়ার মেধাবীদের অর্জনের স্বীকৃতি দিতে তাদের সম্মান জানিয়ে ২০১৬ সাল থেকে ম্যাগাজিনটি এই ধরনের তালিকা প্রকাশ করে আসছে।

ষষ্ট সংস্করণের তালিকায় আছেন মডেল লাইভস্টক ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. সালমা সুলতানা, আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী এবং বুয়েটের প্রফেসর সামিয়া সাবরিনা।

২০২০ সালের অর্জনের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে। তালিকায় কেবলমাত্র সেইসব বিজ্ঞানী-গবেষকদের রাখা হয়, যারা সংশ্লিষ্ট বছরে কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন। একই সঙ্গে কার্যকরী কোনো আবিষ্কার কিংবা ভূমিকা থাকতে হয় গবেষণা খাতে।

সালমা সুলতানা ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন। ২০২০ সালের ‘নরম্যান বোরলগ অ্যাওয়ার্ড ফর ফিল্ড রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন’ এর বিজয়ী হিসেবে বাংলাদেশের এই তরুণ ভেটেরিনারিয়ানের নাম ঘোষণা করে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন।

গত বছর সংস্থাটি বলে, বাংলাদেশে হাজারো ক্ষুদ্র খামারিকে প্রশিক্ষিত করে তুলতে, তাদের গবাদিপশুর জন্য চিকিৎসা ও পরামর্শ সেবা পৌঁছে দিতে যে ব্যতিক্রমী মডেল সালমা গড়ে তুলেছেন, তার স্বীকৃতিতেই এবারের পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

২০১৫ সালে মাত্র ২৭ বছর বয়সে সালমা শুরু করেন তার স্বপ্নের প্রকল্প ‘মডেল লাইভস্টক ইন্সটিটিউট ঢাকা’।

বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষা করেছেন। বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামÐলীর সদস্য। তিনি গত বছর ইউনেস্কো থেকে নারীদের সম্মানজনক পুরস্কার অর্জন করেন।

বুয়েটের প্রফেসর সামিয়া সাবরিনা ক্যারিয়ারের শুরুতে ওডবিøউএসডি-এলসভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড লাভ করেন। উন্নয়নশীল দেশের জন্য ন্যানোম্যাটরিয়ালস নিয়ে গবেষণা করে গত বছর পুরস্কারটি অর্জন করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শহীদ শেখ আবু নাসের হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট শেড জরাজীর্ণ
Next Article শহিদ শেখ জামাল-এর ৬৮তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?