By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এশিয়ায় বিপুল আমদানি সত্ত্বেও নিম্নমুখী স্পট এলএনজির দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > এশিয়ায় বিপুল আমদানি সত্ত্বেও নিম্নমুখী স্পট এলএনজির দাম
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

এশিয়ায় বিপুল আমদানি সত্ত্বেও নিম্নমুখী স্পট এলএনজির দাম

Last updated: 2024/02/09 at 8:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এশিয়ার বাজারে বিপুল আমদানি সত্ত্বেও স্পট মার্কেটে অব্যাহত কমছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। প্রধান রফতানিকারক দেশগুলো থেকে বিশ্ববাজারে সরবরাহ বাড়ার কারণেই বাজারদরে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।
এশিয়া ও ইউরোপের মতো প্রধান আমদানিকারক দেশগুলোয় এবার শীতকালে চাহিদা বৃদ্ধির হার ছিল অন্যান্য বছরের তুলনায় অনেক কম। ফলে স্পট মার্কেটে এলএনজির দাম কমতির দিকে। আবার বাজারদরে নিম্নমুখী প্রবণতার সুযোগ নিতে এশিয়ার দেশগুলো জ্বালানির আমদানি বাড়াচ্ছে লক্ষণীয় মাত্রায়।
তথ্য বলছে, ২ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে উত্তর এশিয়ায় সরবরাহ হওয়া প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য দাঁড়িয়েছে ৯ ডলার ৬০ সেন্টে। আগের সপ্তাহে মূল্য ছিল ৯ ডলার ৫০ সেন্ট, যা সাত সপ্তাহের সর্বনিম্ন। বাজার পর্যবেক্ষকরা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা বাড়লেও সার্বিকভাবে তা নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
স্পট মার্কেটে সাধারণত শীত ও গ্রীষ্ম মৌসুমে এলএনজির দাম বেড়ে যায়। কারণ এ সময় বিদ্যুতের চাহিদা বাড়তি থাকে। আর বিদ্যুৎ উৎপাদনে এলএনজির ব্যবহারও থাকে ঊর্ধ্বমুখী। বাকি সময় দুর্বল চাহিদার বিপরীতে দামও কমে যায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এ বাজারপ্রবণতা ভেঙে গেছে। বিশেষ করে শীত মৌসুমে ইউরোপ ও এশিয়ার বাজারে এলএনজির ব্যাপক চাহিদা তৈরি হওয়ার প্রত্যাশা করা হলেও তেমনটি ঘটেনি।
এশিয়ার স্পট মার্কেটে ২০২৩ সালের শেষের দিকে এলএনজির দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। ওই সময় প্রতি এমএমবিটিইউর মূল্য দাঁড়ায় ৯ ডলারে। শীত মৌসুমের শুরুর দিকে দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। ২০ অক্টোবর প্রতি এমএমবিটিইউর দাম ওঠে ১৭ ডলার ৯০ সেন্টে। কিন্তু তারপর জ্বালানিটির মূল্য অব্যাহত কমছে, যা সর্বশেষ ৯ ডলার ৬০ সেন্টে ঠেকেছে।
পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের দেয়া তথ্যমতে, এশিয়ার বাজারে এলএনজি আমদানিতে শক্তিশালী প্রবৃদ্ধি সত্ত্বেও জ্বালানিটির দাম কমতির দিকে। এ অঞ্চলের দেশগুলো গত ডিসেম্বরে রেকর্ড পরিমাণ এলএনজি আমদানি করে। আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টন। দুই বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আমদানি। এর আগে সর্বশেষ রেকর্ড আমদানি হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে।
এদিকে চলতি বছরও শুরু হয়েছে বিপুল পরিমাণ আমদানির মধ্য দিয়ে। বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে এশিয়ার দেশগুলো ২ কোটি ৬১ লাখ ৩০ হাজার টন এলএনজি আমদানি করে, যা প্রায় রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ।
এশিয়ায় শীতকালীন এলএনজি আমদানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে চীন। ২০২৩ সালে দেশটি জাপানের কাছ থেকে আবারো শীর্ষ ক্রেতার অবস্থান দখল করে নিয়েছে। ডিসেম্বরে চীন ৮১ লাখ ৪০ হাজার টন এলএনজি আমদানি করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেশি। জানুয়ারিতে আমদানির পরিমাণ দাঁড়ায় ৭৭ লাখ ৮০ হাজার টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ২ শতাংশ বেশি।

ভারত এশিয়ার চতুর্থ শীর্ষ এলএনজি ক্রেতা। এক বছরের ব্যবধানে দেশটির এলএনজি আমদানিতেও উল্লম্ফন দেখা গেছে। ডিসেম্বরে দেশটি বিশ্ববাজার থেকে ১৮ লাখ ৬০ হাজার টন এলএনজি ক্রয় করে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। অন্যদিকে জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ২২ লাখ ৬০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ বেশি।
বিশ্লেষকরা জানান, এশিয়ার বাজারে এলএনজির চাহিদা বর্তমানে ব্যাপক। সে তুলনায় ইউরোপের বাজারে চাহিদা কম। এশিয়ায় বলিষ্ঠ চাহিদা সত্ত্বেও স্পট মার্কেটে জ্বালানিটির দাম কমছে। এর মূল কারণ ঊর্ধ্বমুখী সরবরাহ।
কেপলারের দেয়া তথ্যমতে, প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ডিসেম্বরে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র ৮৫ লাখ ৫০ হাজার টন এলএনজি রফতানি করে। জানুয়ারিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৮০ লাখ ৭০ হাজার টনে। অন্যদিকে অস্ট্রেলিয়া ডিসেম্বরে রেকর্ড ৭২ লাখ ২০ হাজার টন এলএনজি রফতানি করে। জানুয়ারিতে রফতানির পরিমাণ দাঁড়ায় ৭০ লাখ ৮০ হাজার টনে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের ঋণ রেকর্ড সর্বোচ্চ
Next Article যুক্তরাজ্যে দ্রুতগতিতে বেড়েছে বাড়ির দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 17 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 18 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?