By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এশিয়া কাপ নিয়ে সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা লিটনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > এশিয়া কাপ নিয়ে সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা লিটনের
খেলাধূলা

এশিয়া কাপ নিয়ে সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা লিটনের

Last updated: 2025/09/30 at 4:13 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ ২০২৫-এ পা রেখেছিল বাংলাদেশ দল। প্রস্তুতিও ছিল বেশ ভালো। লক্ষ্য ছিল অন্তত ফাইনালে খেলা। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। বিশেষ করে সুপার ফোরপর্বে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সে হাতছাড়া হয়েছে ফাইনালে ওঠার সুযোগ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বোলাররা দলকে ভালো অবস্থানে রেখেছিলেন। কিন্তু দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের কারণে ডুবেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হার ভক্ত-সমর্থকদের মাঝে হতাশা ও ক্ষোভ দুই-ই জন্ম দিয়েছে।
এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না উঠায় আসন্ন আফগানিস্তান সিরিজেও দলে থাকছেন না তিনি।
ভক্ত-সমর্থকদের কাছে এই ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন লিটন দাস। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা একটি দল হিসেবে আমাদের সেরা চেষ্টা করেছি। চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও শিরোপা জয়। কিন্তু সেটা আমরা পারিনি। বাংলাদেশের অসাধারণ সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।
ব্যক্তিগতভাবে ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচ খেলতে না পারা ছিল তার জন্য সবচেয়ে কষ্টের বিষয়। সেই ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় আসন্ন আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। আমি চেষ্টা করেছিলাম দ্রুত সেরে উঠতে, কিন্তু পারিনি। এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে, বলেন তিনি।
তবে হতাশার মাঝেও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের কোটি ভক্তের প্রতি। পুরো টুর্নামেন্টজুড়ে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা সৌভাগ্যবান এমন সমর্থক পেয়ে। খুব শিগগিরই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দক্ষিণী অভিনেত্রীর ফ্ল্যাট থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Next Article সৃজিতের সঙ্গে কী বিচ্ছেদ হয়েছে- মুখ খুললেন মিথিলা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?