By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এসএসসি পরীক্ষা: এক দিনে বহিষ্কার ১৩০ শিক্ষার্থী, ২২ শিক্ষককে অব্যাহতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এসএসসি পরীক্ষা: এক দিনে বহিষ্কার ১৩০ শিক্ষার্থী, ২২ শিক্ষককে অব্যাহতি
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এসএসসি পরীক্ষা: এক দিনে বহিষ্কার ১৩০ শিক্ষার্থী, ২২ শিক্ষককে অব্যাহতি

Last updated: 2023/05/08 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। নকল ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদিন দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে ৩৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেলে এসব তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রবিবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর হার ছিল ১.৮৫ শতাংশ। আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২৭ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৯ জন ও সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ৯৪ জন শিক্ষার্থী ছিল। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বহিষ্কৃত শিক্ষার্থী বেশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে।

এদিকে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে চার শিক্ষককে আটক করা হয়েছে। বরগুনার তালতলীতে দাখিল পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহ করার সময় তাদের আটক করা হয়। একই সময়ে দেশের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে অন্তত ২২ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সংবাদ পাওয়া গেছে।

এর মধ্যে বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষাকেন্দ্র থেকে আট শিক্ষক, ফরিদপুরের সালথায় দাখিল পরীক্ষাকেন্দ্র থেকে ছয় শিক্ষক, নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে দুজন, নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চারজন এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধোলাইরচর বরকতিয়া আলিম মাদরাসা থেকে দুজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজধানীতে চক্রের হোতাসহ ৩ জন গ্রেফতার
Next Article পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?