By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এসএসসি পরীক্ষা শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এসএসসি পরীক্ষা শুরু
জাতীয়জেলার খবর

এসএসসি পরীক্ষা শুরু

Last updated: 2022/09/15 at 11:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
দেশে ২০২২ সালের এসএসসি-সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এ পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যানজট এড়াতে এবছর এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা উপস্থিত ছিল।
সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৫৯১ টি বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে। তার মধ্যে নয়টি সাধারণ বোর্ডের আওতায় পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। মাদরাসা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থীর জন্য ৭১৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। এছাড়া কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ৮২৮টি কেন্দ্রে ২ হাজার ৮১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এছাড়া দেশের বাইরে আটটি দেশে ৩৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।
এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৭০হাজার ৩৭৭জন। এরমধ্যে খুলনায় ৩২ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী ৮৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি ৫৮টি কেন্দ্রে ২৬ হাজার ৫২৫ জন। দাখিল ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৩৩৩ জন এবং এসএসসি ভোকেশনাল ১০ শ্রেণি ১৮টি কেন্দ্রে ২ হাজার ৫৭১ জন অংশ নিচ্ছে।
২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছ ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক জানিয়েছেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে আনা হবে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ বছরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আবু বকর ছিদ্দীক বলেন, ‘বন্যাসহ কিছু কারণে এ বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরের পরীক্ষা আরও এগিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা করেছি। আগে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরু করার পরিকল্পনা করছি।’

 

সিনিয়র করেস্পন্ডেন্ট September 15, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে বিনা প্রতিদ্ব জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু
Next Article শেখ হাসিনার উন্নয়ন ভাবনায় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সুফল পাচ্ছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 3 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 3 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?