জন্মভূমি রিপোর্ট : তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানালেন নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। বুধবার দুপুরে শেরে বাংলা রোডস্থ সংসদ সদস্যের বাড়িতে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময়ে নবনির্বাচিত মেয়র বলেন, এ বিজয় শেখ হাসিনার গণতন্ত্র প্রতিষ্ঠার বিজয়। এ বিজয়ে যারা বাঁধা দেয়ার অপচেষ্টা করেছিলো তারা গণতন্ত্রের ঢেউয়ে ভেসে গিয়েছে। শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য গণতন্ত্র এনে দিয়েছেন। আমাদের এই গণতন্ত্রকে আরো মজবুত করতে সকলকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, শত্রু পক্ষ থেমে নেই গণতন্ত্র নষ্ট করতে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছে। সে কারণে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নির্দেশিত পথে চলতে হবে।
তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কোন দ্বিধা নয়; আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েলকে সংসদ সদস্য নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো: আশরাফুল ইসলাম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এড. মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, তরিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, নবনির্বাচিত কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, এস এম মোজাফফর রশিদী রেজা, কাজী আবুল কালাম আজাদ বিকু ও এস এম রফিউদ্দিন আহমেদ, মোঃ সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, মো. ফারুক আহমেদ, মামুন রেজা, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান রিয়াজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত