
জন্মভূমি রিপোর্ট : গৌরবময় ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান খুলনা সরকারি ব্রজলাল কলেজ ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় ক্যাফে ডি এন্টেলিয়াতে এর আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি স্মরনিকা প্রকাশিত হয়। স্মরনিকাকে স্মরণীয় করে রাখতে শিক্ষক প্রফেসর মো. তৌহিদুজ্জামান, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল, প্রফেসর মো: আব্দুল্লাহ হাবিব, এসোসিয়েট প্রফেসর রোকসানা খানম, প্রাক্তন এ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলমগীর কবীর শরীফ পৃথক কৃথক রাইট -আপ দেন। ৯৪-৯৫ সেশনের প্রাক্তন ছাত্র ও দিগরাজ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ধ্রুব সংকর রায় রিইউনিয়নের আহবায়ক এবং ৯৯-০০ সেশনের শুভ্র রেজা যুগ্ম আহবায়কের ভূমিকা পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষকগণ ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পদচারণায় অনুষ্ঠানটি আনন্দ মুখরিত হয়ে ওঠে। শিক্ষকগণ কেক কেটে দিনব্যাপী রিইউনিয়নের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ও রিইউনিয়নে আইডি কার্ড পরিধান করিয়ে দেয়া হয় এবং রিইউনিয়নের সম্মাননা ম্মৃতিস্মারক প্রদান করা হয়।
অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব, স্মৃতি রোমন্থন, আইডি কার্ড বিতরণ, স্মৃতিস্মারক প্রদানসহ আইসক্রিম, কফি ও মধ্যাহ্নভোজনের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর মো. তৌহিদুজ্জামান, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল ও প্রফেসর মো. আব্দুল্লাহ হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।