By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে পালাল পুলিশ কর্মকর্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে পালাল পুলিশ কর্মকর্তা
আন্তর্জাতিক

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে পালাল পুলিশ কর্মকর্তা

Last updated: 2023/01/30 at 11:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে গুলি করেছেন এক পুলিশ কর্মকর্তা। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে তাকে গুলির এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার পদ সহকারী সাব-ইন্সপেক্টর। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে রবিবার ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে একজন সহকারী সাব-ইন্সপেক্টর গুলি করেন। স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে গুলি করা হয় এবং সেটি তার বুকে লাগে। এনডিটিভি বলছে, পুলিশ অফিসার দুই রাউন্ড গুলি করলে মন্ত্রী গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রজরাজনগর সাব-ডিভিশনের পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, ‘পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস রবিবার মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। মন্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস তার গাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। হামলার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। এনডিটিভি বলছে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রক্তাক্ত নব কিশোর দাসকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ঘটনাস্থল থেকে বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবিবার পূর্ব নির্ধারিত একটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব দাস। তিনি ঘটনাস্থলে এলে তাকে স্বাগত জানাতে ভিড় জমে যায়। আর এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ সদস্যকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি; মন্ত্রীকে বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১-৭ মার্চ মোবাইলে কল করলেই শোনা যাবে বঙ্গবন্ধুর ভাষণ
Next Article দর্শনায় পাঁচটি স্বর্ণের টুকরো আটক ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?