By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ওয়াজেদ মিয়া তার আদর্শ, কর্মের মাধ্যমে চিরস্মরণীয় :স্পিকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ওয়াজেদ মিয়া তার আদর্শ, কর্মের মাধ্যমে চিরস্মরণীয় :স্পিকার
জাতীয়

ওয়াজেদ মিয়া তার আদর্শ, কর্মের মাধ্যমে চিরস্মরণীয় :স্পিকার

Last updated: 2023/02/19 at 1:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক :  ওয়াজেদ মিয়া তার আদর্শ, মূল্যবোধ ও কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ওয়াজেদ মিয়া শিক্ষা ও কর্মজীবনের সর্বত্রই মেধার স্বাক্ষর রেখেছেন। সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার দ্বারা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছেন তিনি।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রয়াত পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. এমএ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এ আয়োজন করে। এ সময় গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গ্রন্থটি রচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আসাদুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. অশোক কুমার পাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ।

স্পিকার বলেন, ড. ওয়াজেদ মিয়ার মতো কৃতি সন্তান যে পীরগঞ্জ থেকে উঠে এসেছেন, নির্বাচনী এলাকা হিসেবে সে মাটির প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বঙ্গবন্ধু দেশের মেধাবী সন্তানদের কাজে লাগাতে চাইতেন। শিক্ষা ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি রাজনৈতিক সম্পৃক্ততার জন্য ওয়াজেদ মিয়ার প্রতি বঙ্গবন্ধু আকৃষ্ট হয়েছিলেন।

স্পিকার বলেন, ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ‘ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থটিতে তার জীবনের বিভিন্ন দিক, তথ্য ও ঘটনাবহুল বিষয় সুনিপুণভাবে সহজ ভাষায় ব্যক্ত হয়েছে। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। গবেষণাধর্মী এই গ্রন্থ প্রকাশের জন্য তিনি লেখক ও প্রকাশককে অভিনন্দন জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি : তথ্যমন্ত্রী
Next Article ২০২৪ সালের মার্চে প্রকাশ করা হবে রাজাকারের তালিকা :মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?