By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ওসমান হাদি হত্যাকাণ্ড এক ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ওসমান হাদি হত্যাকাণ্ড এক ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ
আন্তর্জাতিক

ওসমান হাদি হত্যাকাণ্ড এক ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

Last updated: 2025/12/20 at 3:16 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে হামলার ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলেও অভিহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে হত্যার পর দুটি সংবাদপত্র অফিসে হামলা চালায় সাধারণ জনতা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক তীব্র সংগ্রামে লিপ্ত।
এতে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এবং আরও অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়েছে।
বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের যুব নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা। গত আগস্টে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে যে গণপিটুনি শুরু হয়েছে তা প্রতিরোধে বাংলাদেশ কর্তৃপক্ষের এখন জরুরি পদক্ষেপ নেয়া উচিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে হামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর এক উদ্বেগজনক আক্রমণ। সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু রাজনৈতিক দলের সহিংসতার প্ররোচনা পরিবেশের জন্য ক্ষতিকর ভূমিকা পালন করছে।
এছাড়া ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার আহ্বান জানান।

জন্মভূমি ডেস্ক December 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
Next Article মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
মহানগর

নগরীতে একাধিক মামলার আসামি খুন

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?