By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কপোতাক্ষ নদের তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পটির পেটে আসি বিঘা জমি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কপোতাক্ষ নদের তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পটির পেটে আসি বিঘা জমি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

কপোতাক্ষ নদের তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পটির পেটে আসি বিঘা জমি

Last updated: 2024/07/10 at 1:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির কপোতাক্ষ নদের তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পের সীমানা প্রাচীরের কারণে ৮০ বিঘা জমিতে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে কেশবপুর উপজেলায় কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পলাশের কপোতাক্ষ নদ ঘিরে সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর অংশ হয়েছে তীরজুড়ে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। ফলে নদের তীরে থাকা ব্যক্তি মালিকানাধীন জমিতে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। কৃষিজমি, ফলের বাগান ও খামারে যেতে পারছেন না লোকজন। স্থানীয় মানুষরা বলেন, এ সৌন্দর্যবর্ধন প্রকল্প এখন এলাকার মানুষের ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে। ভুক্তভোগী মানুষ যাতায়াতের জন্য গেট নির্মাণ করার দাবিতে সম্প্রতি জেলা প্রশাসক, পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সম্প্রতি সরেজমিন দেখা গেছে, সীমানাপ্রাচীর দিয়ে নদের তীরের উত্তর
থেকে দক্ষিণ পাশ বরাবর ঘিরে দেওয়া হয়েছে।
তীর রক্ষার জন্য ব্লক ফেলা হচ্ছে। নদের তীরে উঁচু হাঁটার পথ তৈরি করা হচ্ছে। শৌচাগারটি নির্মাণ শেষ হয়েছে। সীমানা প্রাচীর নির্মাণ এখনো শেষ হয়নি। ফলে তীরের পাশে যাদের বাড়িঘর আর জমি, তারা এখন সহজে আর নদের তীরে আসতে বা যেতে পারবেন না। দীর্ঘ সীমানা প্রাচীরে কোনো গেটও রাখা হয়নি। আকবর আলী মোড়ল বলেন, তার সীমানা প্রাচীরের ওই পাশে ৫৪ শতক জমি রয়েছে। এর মধ্যে ২৭ শতক জমিতে ধান হয়। বাকি জমিতে আমবাগান। ওই জমির একপাশে প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়েছে। ওই জমিতে যাওয়ার আর সহজ পথ নেই। অনেকটা পথ ঘুরে আসতে হবে। দিদারুল ইসলামের ১৬ শতক জমির ওপর রয়েছে ছাগলের খামার। তিনি বলেন, খামার থেকে ছাগল বের করার কোনো উপায় নেই। আবু সাঈদ বলেন, ‘আমার ওই ঘেরার মধ্যে অল্প জমি রয়েছে। আমরা গরিব মানুষ। এই জমিতে যেতে না পারলে না খেয়ে মরতে হবে।’ স্থানীয় সাধারণ জনগণরা বলেন, সীমানা প্রাচীরের ওপারে ৫০ জনের জমি রয়েছে। ৮০ বিঘা জমিতে এখন আর যাতায়াতের সহজ পথ নেই। জমির একপাশ দিয়ে জেলা পরিষদ ডাকবাংলো। পূর্ব পাশে সাগরদাঁড়ি বাজার আর পশ্চিমপাশে সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক বাণিজ্য মহাবিদ্যালয়। ডাকবাংলোর পেছন দিয়ে একটি পথ ছিল। সে পথই সবাই ব্যবহার করতেন। কৃষিপণ্যও আনা-নেওয়া করা যেত। সেই পথ এখন অবরুদ্ধ। আর বাজার আর বিদ্যালয়ের পেছন দিয়ে যাতায়াতের পথ নেই। এখন সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পলাশের ছোট গলি দিয়ে মানুষ যাতায়াত করছেন। তবে ওই পথ দিয়ে মানুষ ছাড়া অন্য কোনো যানবাহন যেতে পারবে না। আবদুস সামাদ বলেন, ঘিরে রাখা জায়গার ভেতরে পড়েছে আমার বাড়ি। তিনি জনসাধারণের চলাচলের জন্য গেট করার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ‘তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধন প্রকল্প’ নামে কপোতাক্ষের তীর ঘেঁষে একটি প্রকল্প নেওয়া হয়েছে। ৫ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি গত বছরের ডিসেম্বরে শুরু হয়ে জুন মাসে শেষ হওয়ার কথা। এর মধ্যে রয়েছে নদের তীর রক্ষা, হাঁটাপথ ৫০০ মিটার, দুটি ঘাট, একটি শৌচাগার, বসার বেঞ্চ এবং বৃক্ষরোপণ ও বাতি স্থাপন। এ ছাড়া ৩৮৮ মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কেশবপুরের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার বলেন, নকশা তৈরির সময় পকেট গেট নির্মাণের কথা না ভাবাটা ভুল ছিল। তবে তারা উচ্চপর্যায়ে কথা বলেছেন। অন্তত দুটি পকেট গেট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় শিক্ষার্থীদের রাজপথ-রেলপথ অবরোধ
Next Article ডুমুরিয়ার চেয়ারম্যান রবি’র হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?