By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কপোতাক্ষ নদের পাটকেলঘাটা-সাগড়দাড়ি বাঁশের সাঁকো নির্মাণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কপোতাক্ষ নদের পাটকেলঘাটা-সাগড়দাড়ি বাঁশের সাঁকো নির্মাণ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কপোতাক্ষ নদের পাটকেলঘাটা-সাগড়দাড়ি বাঁশের সাঁকো নির্মাণ

Last updated: 2024/12/31 at 2:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলার পাটকেলঘাটা-সাগরদাড়ি বাঁশের সাঁকো ভেঙ্গে জনদূর্ভোগ চরমে শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর সাঁকোটি পূনরায় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। সাতক্ষীরার তালা ও যশোরের কেশবপুর উপজেলার মানুষের সংযোগস্থল কপোতাক্ষ নদের উপর নির্মিত একটি মাত্র বাঁশের সাঁকো। যেটি ৩ মাস আগে উজান থেকে ভেঁসে আসা অতিমাত্রার শেওলার চাপে ভেঙ্গে যায়। ফলে দুই উপজেলার কয়েক লাখ মানুষ নিদারুণ বিপাকে পড়ে।
জানা যায়, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করে প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্তের সাঁকো নির্মাণ করছে এলাকাবাসী। সাঁকোটি তালার ধানদিয়া সারসা থেকে সরাসরি কেশবপুর সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির কাটবাদামতলা পর্যন্ত বিস্তৃত। গত ২ সেপ্টেম্বর অতিবৃষ্টিতে নদের উপচে পড়া পানি ও উজান থেকে ভেসে আসা ভারি শেওলার চাপে সাঁকোটি ভেঙ্গে যায়। কিন্তু কয়েক মাস পার হলেও সেটি মেরামতের কোনো ব্যবস্থা না করায় চরম ভোগান্তিতে পড়ে তালা ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রামের লাখো মানুষ। এছাড়া পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মানুষেরও সাগরদাঁড়ি বাজারে চলাচলে খুবই সমস্যা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে দু’পাড়ের মানুষ ওই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছিল।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নওশের আলী আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীনের পর থেকে আজও পর্যন্ত এখানে একটা ব্রীজ নির্মাণ করা সম্ভব হয়নি। এখানকার মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ বা সেতু নির্মাণ করা খুবই জরুরী। একইসাথে কেশবপুর ও তালা উপজেলার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের ব্যবস্থা করায় চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আগেই বলেছিলাম নদের পানি একটু কম হলেই সাঁকোটি পুনঃনির্মাণ করা হবে। বর্তমান নদের পানি কমে যাওয়া ও আসন্ন মধুমেলার কথা চিন্তা করে সারসা ও সাগরদাঁড়ি গ্রামের ভুক্তভোগী জনসাধারণ বাঁশ সংগ্রহ শুরু করে সাঁকোটি নির্মাণ করছেন। আমরা অর্থ দিয়ে তাদের সহযোগিতা করছি। দুই পারের লোকজনের উপস্থিতে সম্প্রতি সাঁকোটি পুনঃনির্মাণের উদ্বোধন করা হয়েছে। তবে বিগত সরকারের আমলে কপোতাক্ষ নদের উপর বড়কাশিপুর থেকে সুড়িঘাটা পর্যন্ত প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে একটা ব্রীজ নির্মাণ করলেও সেটি অকেজো হয়ে পড়ে আছে। ওই ব্রীজ দিয়ে কেউ চলাচল করে না।
এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, কপোতাক্ষ নদের ওপর সাঁকোটি স্থানীয় জনগণ নির্মাণ করছে। এ সাঁকোটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা দেখা দেয়। তবে দ্রুত সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে সাঁকোটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় স্বামীর শেষ স্মৃতিচিহ্ন পেতে বিধবার আকুতি!
Next Article পাইকগাছায পৌরসভায় স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?