By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে কয়েকটি পরিবারসহ এতিমখানার শিক্ষার্থীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে কয়েকটি পরিবারসহ এতিমখানার শিক্ষার্থীরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

কপোতাক্ষ নদের ভাঙন আতঙ্কে কয়েকটি পরিবারসহ এতিমখানার শিক্ষার্থীরা

Last updated: 2023/11/12 at 2:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : কপোতাক্ষ নদের ভাঙনের ঝুঁকিতে একটি এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ১০টি পরিবার নির্ঘুম রাত পার করছে। বিলীন হচ্ছে ঐতিহ্যবাহী ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদনও করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, কপোতাক্ষ তীরবর্তী তালা উপজেলার পাটকেলঘাটা থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আচিমতলা নামক স্থানে নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন কবলিত এলাকায় গত ৮বছর পূর্বে প্রতিষ্ঠিত রহমতুল্লাহ আওরঙ্গী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ৬০ জন ছাত্র আবাসিকভাবে লেখাপড়া শিখলেও তাদের শিশুমনে বর্তমান মানসিক বিকাশে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিজ্ঞ মহলের অভিমত।
নদের ভাঙন উপকূলে বসবাসকারী সোহরাবউদ্দীন, আব্দুল গফফার মোড়ল, মিন্টু মোড়ল, মোজাফফর মোড়ল, আব্দুর রাজ্জাক, আব্দুস সবুরসহ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, কপোতাক্ষ নদের ভাটি অঞ্চল আচিমতলা নামক স্থানে নদ পুনঃখননের সময় মূল নকশা অনুযায়ী খনন না করে প্রবাহিত অঞ্চল দিয়ে নদ খনন করায় এ ভাঙন দেখা দিয়েছে। ফলে নদের অপর প্রান্ত আচিমতলা এলাকায় ভূমি গঠনসহ বিস্তীর্ণ চর জেগে উঠছে। এদিকে ভাঙন কবলিত এলাকা আচিমতলার অধিবাসীদের পৈত্রিক ভিটাবাড়ীসহ আবাদী জমি নদী গর্ভে বিলীন হতেই আছে।
বর্তমান ভাঙনের মাত্রা এতটাই তীব্র যে উক্ত পরিবারগুলোর প্রায় ৫০জন ও এতিমখানার ৬০জন শিক্ষার্থী রাত কাটছে চরম আতঙ্কে। সহায় সম্বলহীন এতিমখানার ছাত্র রাকিব হোসেন (১৩), ইব্রাহিম হোসেন (১৪), মেহেদী হাসান (৯), হাবিবুল্লাহ (১২) জানায়, তাদের পিতা-মাতা নেই। বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে মাদ্রাসা প্রাঙ্গণই তাদের ঘরবাড়ি মা-বাবা। যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিল সে সময় মাদ্রাসার পিছনে নদের ধারে গাছ-গাছালিসহ পর্যাপ্ত জায়গা ছিল। তা এখন ভাঙতে ভাঙতে আমাদের ক্লাস রুমসহ থাকার ঘর কখন জানি নদে ভেঙে পড়ে এ ভয়ে ঘুম আসে না! কোমলমতী এ সকল শিশুদের আতংকগ্রস্ত মলিন চেহারা শক্তি এক বেদনা বিধুর দৃশ্যে পরিণত হয়। দিন যায় রাত আসে প্রতিদিনই নদ ভাঙছে তো ভাঙছে। এ ভাঙনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তৎকালীন ঈদগাহ, কবরস্থান বিলীনের পথে। এর থেকে পরিত্রাণে চলতি বছরের আগস্ট মাসে ক্ষতিগ্রস্তরা সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোন কার্যকরিতা না হওয়ায় স্থানীয়দের দিন কাটছে চরম উৎকন্ঠায়।
তালার সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, কপোতাক্ষের ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম¥দ হুমায়ুন কবির অতি দ্রুত ভাঙন রক্ষায় কার্যকরী ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Next Article উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত ডুমুরিয়ার চটচটিয়া সেতু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 3 hours ago
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?