By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কবি দুখু বাঙাল ও সাংবাদিক নন্দী পাচ্ছেন সাহিত্যিক কাজী ইমদাদুল হক সম্মাননা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > কবি দুখু বাঙাল ও সাংবাদিক নন্দী পাচ্ছেন সাহিত্যিক কাজী ইমদাদুল হক সম্মাননা
শীর্ষ খবর/ তাজা খবর

কবি দুখু বাঙাল ও সাংবাদিক নন্দী পাচ্ছেন সাহিত্যিক কাজী ইমদাদুল হক সম্মাননা

Last updated: 2020/11/04 at 12:40 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

‘কাজী ইমদাদুল হক সম্মাননা ২০২০’-এর জন্য মনোনীত হয়েছেন কবি দুখু বাঙাল ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। আজ বুধবার কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে কবি দুখু বাঙাল ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

কাজী ইমদাদুল হক সন্মাননা ২০২০-এর জন্য সমকালীন বাংলা সাহিত্যে কবিতায় বিশেষ অবদান রাখায় কবি দুখু বাঙাল এবং বাংলা সাহিত্য প্রবন্ধ ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী মনোনীত হয়েছেন।

কবি দুখু বাঙাল ৩০ জুন ১৯৫৭ সালে পটুয়াখালী জেলার ছোট ডালিমা গ্রামে জন্মগ্রহণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধের কিশোরযোদ্ধা তিনি পুলিশ ইন্সপেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন।

সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ২ এপ্রিল ১৯৬৩ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৩ সালে এনজিওতে চাকুরি নেন। আবারও ১৯৯৮ সালের শেষের দিকে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে যোগ দিয়ে সাংবাদিকতার চাকরিতে ফেরেন। ভোরের কাগজ, দৈনিক জনকন্ঠ হয়ে বর্তমানে কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান হিসাবে কর্মরত রয়েছেন। মুক্তিযুদ্ধ ও পরিবেশ বিষয়ক তাঁর বারোটি গ্রন্থ রয়েছে।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্ম ৪ নভেম্বর ১৮৮২ সালে খুলনার গদাইপুরে। পিতা কাজী আতাউল হক প্রথমে আসামে জরিপ বিভাগে চাকরি করতেন, পরে খুলনার ফৌজদারি আদালতে মোক্তার হন। লেখাপড়া করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। তিনি সম্পাদনা করেন মাসিক পত্রিকা শিক্ষক। তিনি কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক শিশুসাহিত্য লেখেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: আঁখিজল (১৯০০), মোসলেম জগতে বিজ্ঞানচর্চা (১৯০৪), ভ‚গোল শিক্ষা প্রণালী (দু ভাগ, ১৯১৩, ১৯১৬), নবীকাহিনী (১৯১৭), প্রবন্ধমালা (১৯১৮), কামারের কাÐ (১৯১৯) ও আবদুল্লাহ (১৯৩২)। আবদুল্লাহ উপন্যাসের লেখক হিসেবেই তিনি পরিচিত। এই উপন্যাসে তৎকালীন মুসলিম সমাজের নানা দোষত্রæটি তিনি দক্ষতার সঙ্গে তুলে ধরেন। বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভ‚ষিত করে। ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় তিনি মারা যান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হৃদয়ের সুস্থতায় যা করবেন
Next Article ট্রাম্প-বাইডেনের ভোটের লড়াই আইনি যুদ্ধে রূপ নিতে যাচ্ছে?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 2 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 2 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?