By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কয়রায় চলছে অবৈধ ড্রেজারে উত্তোলিত বালির রমরমা ব্যবসা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় চলছে অবৈধ ড্রেজারে উত্তোলিত বালির রমরমা ব্যবসা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় চলছে অবৈধ ড্রেজারে উত্তোলিত বালির রমরমা ব্যবসা

Last updated: 2024/04/24 at 4:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : আত্মঘাতি স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদ ও সুন্দরবন অভ্যন্তরের নদী থেকে অব্যাহতভাবে বালু তুলছেন স্থানীয় বালু ব্যবসায়িরা। স্থানীয় কতিপয় ব্যক্তি বহাল তবিয়তে বিভিন্ন নদী , খাল থেকে মাটি থেকে বালু উত্তোলন কওে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। সেই বালু আরেক স্থানে বাঁধ নির্মাণ প্রকল্পে সরবরাহ করছেন তারা। এতে নদী তীরবর্তী বাঁধ ও সুন্দরবনে ভাঙনের ঝুঁকি বাড়ছে। এছাড়া সড়ক নির্মান কাজে বালু সরবরাহ করতে এলাকার ফসলি জমি ও খাল থেকেও তোলা হচ্ছে বালু। ফসলি জমিতে পানি নেই সেজন্য বাইরে খাল থেকে পানি এনে গর্ত করে সেখানে আত্মঘাতি ড্রেজার লাগিয়ে সেখান থেকেও তোলা হচ্ছে এই বালি। প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন যাবৎ দেদারচ্ছে অবৈধ এমন কর্মযজ্ঞ চললেও বন্ধের কোন উদ্যোগ নেই।

সরেজমিন শনিবার, রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কোথাও বার্জ থেকে বালু নামানো চলছে, আবার কোথাও ড্রেজার দিয়ে বালু তুলছেন। হরিহরপুর এলাকায় দেখা যায় ড্রেজার দিয়ে সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝ থেকে বালু তুলছেন শ্রমিকরা। এর একটু দুরে সুন্দরবনের শাকবাড়িয়া বন টহল ফাড়ি। সেখান থেকে এক কিলোমিটার দুরে বীণাপানি এলাকায় বার্জ থেকে পাইপের মাধ্যমে বাঁধের ঢালে বালু ফেলছিলেন শ্রমিকরা। তারা জানিয়েছেন, রাতের বেলা পাশ^বর্তী সুন্দরবনের খাসিটানা এলাকার নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু তোলা হয়েছে। এছাড়া চরামুখা এলাকায় কপোতাক্ষ নদ থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে পাশ^বর্র্তী বাঁধের কাজে সরবরাহ করা হচ্ছে।
বাঁধের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থান থেকে ড্রেজার মালিকদের বালু না তোলার পরামর্শ দিয়েছেন তারা।
সেখানকার দায়িত্বরত পাউবোর উপসহকারি প্রকৌশলী বালু তোলার বিষয়টি বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

জানতে চাইলে বনবিভাগের খাসিটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, রোজার সময় কয়েকজন ড্রেজার মালিক বালু তুলছিলেন। তাদেরকে নিষেধ করা হয়েছে।

এদিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের জয়পুর থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের জন্য ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে দিন-রাত বালু তোলা হচ্ছে। বালু তোলার কাজে নিয়োজিত ড্রেজার মালিকরা জানিয়েছেন তারা স্থানীয় তরিকুল ও ফিরোজ নামের দুই ব্যাক্তির হয়ে কাজ করছেন। এ কাজের জন্য প্রশাসনকে ম্যানেজ করতে প্রতি ফুট বালুর জন্য ৫০ পয়সা হারে কেটে রাখা হচ্ছে। জানা গেছে, তরিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে ড্রেজার দিয়ে এ বালি তোলার ব্যবসা করছেন। এমনকি সব সময় তার ২ থেকে ৩ টা ড্রেজার বিভিন্ন জায়গায় বালি তোলার কাজ করে।

ইয়াসিন মোল্লা নামে একজন ড্রেজার মালিক জানিয়েছেন, তরিকুল ও ফিরোজ নামে দুই ব্যাক্তি তিনিসহ আরও চারটি ড্রেজার ভাড়া করেছেন। তাদেরকে প্রতি ফুট বালু তোলার জন্য ৪ টাকা করে দেওয়া হয়। এর থেকে প্রতি ফুটে ৫০ পয়সা করে কেটে রাখা হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে।
স্থানীয় বাসিন্দারা গ্রাম্য ডাক্তার লিয়াকাত হোসেন জানান, প্রথমে সড়কের পাশের খাল থেকে বালু তোলা হয়। এতে খালের দুই পাশে ধসে যাওয়ায় গ্রামমবাসির আপত্তির মুখে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ভয় দেখিয়ে স্থানীয় মানুষের ফসলি জমি থেকে বালু তোলা হচ্ছে। তিনি আরও বলেন, মঙ্গলবার বার আমার বাড়ীর নিচে আমার জমিতে মেশিন বসাচ্ছিল আমি বাঁধা দিলে পরে একটু সরিয়ে মেশিন বসালেও সেখানে আমার জমির মধ্যে পড়ে । সেখানেও বাঁধা দিলে তারা যার জমিতে বসিয়েছে তাকে ডেকে এনে আমাকে অনেক গালিগালাজ করে এমনকি বলে আমার জায়গা থেকে ওরা বালি তুলবে তাতে তোমাদের ক্ষতি হলে আমার কিছু করার নেই। আমাদের অনুমিত আছে। কিন্তু এভাবে বালি তুললে আমার ঘেরের ক্ষতি হবে এমনকি আমার ভিটা ঘরবাড়ী হুমকির মুখে পড়বে। সরকারি সড়কের কাজ সে জন্য প্রশাসনের ভয়ে কেউ বাঁধা দিচ্ছেন না। এদিকে আরেক জন বাসিন্দা ওসমান গনি বলেন,এভাবে ফসলী জমি থেকে গর্ত কওে বালি তুললে ফসলী জমিতে ফসল কম হবে এবং বাড়ীঘর ও বসতভিটার ক্ষতি হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্যও মারাত্মক হুমকির সম্মুখিন হয়ে পড়ছে। এজন্য সম্পদ ও পরিবেশের ক্ষতি রোধ করতে এভাবে বালি তোলা বন্ধ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ড্রেজার মালিক জানিয়েছেন, ঠিকাদারের সাথে প্রতি ফুট বালু ৮ টাকা চুক্তি করে তাদের সাড়ে ৪ টাকা করে দেওয়া হচ্ছে। বাকি টাকা প্রশাসনসহ অন্যন্যদের ম্যানেজ করার কথা বলে কেটে রাখা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ‘আমি দুই দিনে ১০ হাজার ৩শ ফুট বালু তুলেছি। আমার কাছ থেকে নগদ ৫ হাজার ১৫০ টাকা নেওয়া হয়েছে।’
জানতে চাইলে বালু তোলার দায়িত্বে থাকা ফিরোজ বলেন, আমার দায়িত্বে একটা দুইটা ড্রেজার সেখানে কাজে লাগানো হয়েছে। প্রশাসনের নামে কারো কাছ থেকে টাকা কেটে রাখা হচ্ছে না। অন্য কেউ করছে কীনা জানা নেই। ড্রেজার মালিক ও জমির মালিককে দেওয়ার পর আমাদের যে এক দুই টাকা থাকবে তা থেকে প্রশাসনকে দেওয়া হবে। তিনি বলেন আমি কাজ শুরু করার আগে অন্যরা কাজ করছি তখন একবার এসিল্যান্ড স্যার এসে বন্ধ করে দিয়েছিল পরে আবার যে কোনভাবে কাজ শুরু হয়। তখন আমি শুরু করি।
বালু তোলার দায়িত্বে থাকা তরিকুল ইসলামের সাথে কথা হলে বলেন, আমরা সকলের সাথে কথা বলে বালি তুলছি। কাজ শেষ হওয়ার আগে সকলের সাথে দেখা করব।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান বলেন, আমার কাছে অভিযোগ আসছিল বালি তোলার খবর পেয়ে কাজ বন্ধ কওে দিয়েছি। যদি আবার চলে তাহলে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘নিকষ কালো এই আঁধারে’ গানের গায়ক সাদ মারা গেছেন
Next Article সারাদেশে ইন্টারনেটে ধীরগতি, ঠিক হতে লাগবে ১ মাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরের মানুষের জীবন যুদ্ধ, বন আর নদী

By Correspondent 47 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?