সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ (কয়রা-পাইকগাছা ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ‘নৌকা’র প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল বলেছেন, নৌকার বিজয়েই সাধিত হয় মানুষের কাঙ্খিত উন্নয়ন মানুষের কাঙ্খিত উন্নয়ন। আওয়ামী লীগের রাজনীতি উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার রাজনীতি। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ থাকেন নিরাপদ, পূরণ হয় সকল চাহিদার। আর বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে জ্বালাও-পুড়াও করে জীবন্ত মানুষকে হত্যা করা। দেশবাসী তাই বার বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে তাই ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি মঙ্গলবার (২ জানুয়ারী) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল থেকে রাত পর্য়ন্ত কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন হাট, বাজারে নৌকায় ভোট চেয়ে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
এসময় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মিস্ত্রি ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন সভাপতি এস এম জিয়াদ আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খোকন, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম মেজবাহউদ্দিন মাসুম,কয়রা সদরের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য লুৎফর রহমানউপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নীলিমা চক্রবর্তী সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার নেতৃত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওমীলীগ নেতৃবৃন্দরা প্রথমে কয়রা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবাসন প্রকল্পে(গুচ্ছগ্রাম) ৩ নম্বর ওয়ার্ড এর স্থানীয় বাসিন্দাদের সাথে নির্বাচনী গণসংযোগের পর বেলা ১১ টায় উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ করেন। এরপর সদর ইউনিয়নের কাশিখালধার,৫ নং ওয়ার্ডের ঝিলিয়াঘাটা ৭ নং ওয়ার্ডের ৪ নং কয়রা লঞ্চঘাট সহ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত